কক্সবাজারে ডিবি’র জালে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১

বিশেষ সংবাদ

কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে কক্সবাজার সদর থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রফিকুল ইসলাম (৫৫) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালায়। অভিযানে মোঃ রফিকুল ইসলামকে ৩০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম তার ভাড়া বাসায় আরও ইয়াবা মজুদ আছে বলে স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদরের উত্তর বাহারছড়া এলাকার রাবেয়া ম্যানশনের ৭ম তলায় রফিকুলের ভাড়া বাসার কক্ষ নম্বর ৭-এ অভিযান চালায়।

সেখান থেকে আরও ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা।

গ্রেপ্তারকৃত মোঃ রফিকুল ইসলাম ব্রাক্ষণবাড়ীয়া জেলার নবীনগর থানার দূর্গারামপুর উত্তর পাড়ার মৃত আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার উত্তর বাহারছড়ায় বসবাস করতেন।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই মাদক চক্রের সাথে জড়িত অন্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, এই সফল অভিযান কক্সবাজার থেকে মাদক নির্মূলে ডিবি পুলিশের দৃঢ় প্রতিজ্ঞারই প্রতিফলন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...