বগুড়া শহরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ২

বিশেষ সংবাদ

বগুড়া শহরের চিহ্নিত মাদক আখড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের হাড্ডিপট্টি এলাকা থেকে চকসূত্রাপুর হরিজন কলোনী পর্যন্ত একযোগে এই অভিযান চালানো হয়।

বিকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জনে আলম সাদিফ।

প্রায় আড়াই ঘন্টার এই তল্লাশিতে আখড়ার বিভিন্ন স্থানে থেকে উদ্ধার করা হয়েছে ১৬৬ বোতল কেরু, ৩০ বোতল দেশীয় মদ, ৪৫ কেজি গাঁজা, ৯টি ওজন মাপার যন্ত্র ও নগদ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক ও সরঞ্জাম থানায় জব্দ করা হয়েছে।

অভিযানকালে ‘হরিজন কলোনী’ মহল্লার বিল্টু হরিজনের পুত্র শ্রী হরিজন এবং একই এলাকার বাদল বাসফোরের পুত্র শান্ত বাসফোর (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান পরিচালানা করেছে ক্যাপ্টেন জনে আলম সাদিফ, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি ইকবাল বাহার, সদর থানার ওসি (ইনভেস্টিগেশন) মাহফুজ আলম, সদর ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলামসহ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...