নির্বাচন রমজানের আগেই: প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

ড. ইউনূস প্রতিশ্রুতি দিয়ে বলেন, সময়সীমা মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির মধ্যেই, রমজান মাস শুরুর আগে, ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। নির্বাচন শেষে তিনি তার পূর্ববর্তী কর্মজীবনে ফিরে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

এ সময় আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং এর কৃতিত্ব প্রধান উপদেষ্টার।

আলোচনায় ড. ইউনূস জানান, তার সরকার ব্যাংকিং খাত সংস্কার ও রাজস্ব সংগ্রহ জোরদারে পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “আমরা এক বিধ্বস্ত অর্থনীতি হাতে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়েছে।”

অর্থনীতির কঠিন পরিস্থিতি স্মরণ করে আইএমএফ প্রধান বলেন, “অল্প সময়ে আপনি (ড. ইউনূস) অনেক কিছু করেছেন। অবনতির ঝুঁকি যখন বেশি ছিল, তখন দেশের দায়িত্ব নিয়েছেন। আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে মার্চ মাসে ভারত...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ...