শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নোয়াখালীতে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ২০

বিশেষ সংবাদ

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাস ও একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষে বাসচালক বেলায়েত হোসেন (৪৬) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নোয়াখালী-ঢাকা সড়কের নাওতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বেলায়েত হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার কালিকাপুর গ্রামের গোলাম ছারোয়ারের ছেলে। তিনি নোয়াখালী-ঢাকা রুটে একুশে পরিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, সকাল থেকে ওই স্থানে একটি বালুবাহী ট্রাকে চাকা নষ্ট হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। দুপুরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসে থাকা অনেক যাত্রী গুরুতরভাবে আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক চালক বেলায়েত হোসেনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোহরের আজানের পর আমি রাস্তার একপাশে ঘাস কাটছিলাম। হঠাৎ দুটি বাস দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অধিকাংশ যাত্রী আহত হন এবং চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।”

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেইন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় বাসে থাকা অনেক যাত্রী আহত হয়েছেন বলে আমরা জেনেছি। ঘটনাস্থলে পৌঁছেছি এবং খোঁজখবর নিচ্ছি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট দুই পক্ষ ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ-এর সামনে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা...