যমুনার ভাঙন রোধে কার্যকর উদ্যোগের দাবি বিএনপি নেতা হারেজের

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ী ঘাট এলাকায় যমুনা নদীর ভয়াবহ ভাঙনে জনজীবন এখন চরম বিপর্যয়ের মুখে। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ও আবাদি জমি।

এই ভাঙনের করাল গ্রাস থেকে বাদ পড়েনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে রোপিত একটি স্মৃতিবিজড়িত বটগাছও।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এই নদীভাঙনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কে মাহবুবার রহমান হারেজ।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায়দল শেরপুর উপজেলা শাখার সভাপতি মুশফিকুর রহমান পলাশ, সীমাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান মুকুল, শাহবন্দেগী ইউনিয়ন সমবায়দলের সভাপতি মৃদুল হাই, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম রসূল, ধুনট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. হারুনুর রশিদ, ছাত্রনেতা নাসিরসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় হারেজ বলেন, “যমুনার ভাঙন এখন ধুনটের মানুষের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই নতুন নতুন পরিবার গৃহহীন হচ্ছে। বহু মানুষ তাদের বসতভিটা হারিয়ে এখন আশ্রয়ের খোঁজে দিশেহারা।”

তিনি উল্লেখ করেন, ১৯৯৮ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বটগাছটি রোপণ করেছিলেন, যা এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে।তিনি আরও বলেন, “স্থানীয়দের দুর্ভোগ কমাতে নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানান তিনি।”

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিনে শহরাবাড়ী ঘাট এলাকায় ভাঙনের তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।ইতোমধ্যে অনেকের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কে অনেকে তাদের বসতভিটা সরিয়ে নিচ্ছেন।নদীভাঙনের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর জরুরি পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে)...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিবিরকর্মীর সঙ্গে সংগঠনের...

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরের টঙ্গীতে দাদির সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর...

নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনায় দুই বছর পর উঠে এসেছে...