শেরপুরে মামলা, দখল আর রাতের আতঙ্কে পুকুর পাড়ের মানুষ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কদিমুকুন্দ মৌজার বাগমারা গ্রামের হাটদীঘি পুকুরপাড়ের প্রায় ৪০টি পরিবারের জীবনে রাত এখন অভিশাপ। গত তিন মাস ধরে এই গ্রামের বাসিন্দারা গভীর রাতে অচেনা লোকজনের আনাগোনা, জানালা দিয়ে টর্চলাইটের আলো ও অশালীন গালিগালাজের শিকার হচ্ছেন। নিরাপত্তাহীনতা আর আতঙ্কের মধ্যে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত।

প্রায় ১১ একর ১৬ শতক আয়তনের হাটদীঘি পুকুরটি নিয়ে দীর্ঘ ৩৭ বছর ধরে চলে আসছে মালিকানা বিরোধ। এই পুকুরের উত্তর ও দক্ষিণ পাড়ে ১৯৮৮ সাল থেকে সিরাজগঞ্জ ও পাবনার নদীভাঙনে গৃহহারা ৪০টি পরিবার বসবাস করছে। পুকুরটির মালিকানা নিয়ে স্থানীয় শিক্ষক সুরেন্দ্র নাথ মাহাতো ও সরকারের মধ্যে মামলা আদালত পর্যন্ত গড়িয়েছিল

- Advertisement -

সর্বোচ্চ আদালতের রায়ে সুরেন্দ্র নাথ মাহাতোর পক্ষে মালিকানা নিশ্চিত হয়। তাঁর মৃত্যুর পর ছেলে সুভাষ চন্দ্র মাহাতো পুকুরে মাছ চাষ শুরু করলে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরপর থেকেই শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা ও মামলার ঘটনা।গত ৯ সেপ্টেম্বর মালিকানা ও দখল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। এরপর ৩ অক্টোবর রাতে বসতঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষই চারটি মামলা দায়ের করেছে।

পুকুরের মালিক দাবিদার সুভাষ চন্দ্র মাহাতো জানান, “এই পুকুর ও পাড় আমাদের পারিবারিক সম্পত্তি। আদালতের রায়েও মালিকানা আমাদের পক্ষে। তিন মাস আগে কিছু লোক পুকুরটি লিজ নেওয়ার প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় তারা জোর করে দখলের চেষ্টা করে এবং আমাদের লোকজনের ওপর হামলা চালায়।”

- Advertisement -

অন্যদিকে, পুকুরপাড়ের বাসিন্দাদের অভিযোগ, সুভাষের লোকজনই তাদের উচ্ছেদ করতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। উত্তর পাশে বসবাসরত মনির হোসেন (৬০) বলেন, “সুভাষ মাহাতোর লোকজন আমার বাড়িতে আগুন দিয়েছে। প্রতিবেশীদের সহযোগিতায় আমার স্ত্রীর প্রাণ রক্ষা পেয়েছে।”

এলাকাবাসীর অভিযোগ, রাত হলে অচেনা সশস্ত্র লোকজনের চলাফেরা বেড়ে যায়। ফলে নারীরা সবচেয়ে বেশি আতঙ্কে আছেন। মনোয়ারা বেগম, মঞ্জিলা বেগম ও গুলবানু বেগম জানান, “গভীর রাতে কিছু লোক এসে গালিগালাজ করে, জানালায় টর্চলাইট ফেলে। আমরা সবাই ভয়ে একসাথে ঘওে জেগে থাকি।”

- Advertisement -

স্থানীয় বাসিন্দা আবদুল হামিদ ও আনোয়ার হোসেন বলেন, “পুকুরপাড়ে যাওয়ার রাস্তা সরু হওয়ায় পুলিশ দ্রুত পৌঁছাতে পারে না। ফলে দুষ্কৃতকারীরা সুযোগ নেয়। আমরা সবাই ভূমিহীন মানুষ, শুধু শান্তিতে ঘুমাতে পারার নিশ্চয়তা চাই।”শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। সবগুলোই তদন্তাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।”

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...