নওগাঁয় অনুমতি নেই, তবুও চলছে স্কুল মাঠে মেলা

বিশেষ সংবাদ

নওগাঁয় প্রশাসনের কোনো ধরনের অনুমোদন ছাড়াই স্কুল মাঠ দখল করে শীতবস্ত্র ও শিল্পপণ্যের মেলা চালু করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শহরের আবাসিক এলাকা হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার কার্যক্রম শুরু হয়।

স্কুলের বার্ষিক পরীক্ষা চলমান থাকা সত্ত্বেও আবাসিক এলাকায় মেলা বসানোয় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। ইতোমধ্যে এ মেলা ঘিরে নানা ধরনের বিতর্কও দেখা দিয়েছে। মেলার কাজে জেলা পুলিশের নাম ব্যবহার করা হলেও পুলিশ প্রশাসন এ সম্পর্কে কিছুই জানে না।

স্থানীয় সূত্রে জানা যায়, আবাসিক এলাকা হওয়ায় হাট-নওগাঁ স্কুল মাঠটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পড়াশোনা, পরীক্ষা ও ক্রীড়া কার্যক্রমের মূল জায়গা। দুই সপ্তাহ আগে থেকেই মেলার অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। পুরো মাঠ টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলায় স্কুলের প্রধান গেট বন্ধ হয়ে যায়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের বিকল্প দরজা ব্যবহার করতে হচ্ছে। চলমান পরীক্ষার সময় বাড়তি শব্দ ও ভিড়ের কারণে শিক্ষার্থীরা মনোযোগ হারাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে দেখা যায়, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষার ফাঁকে মেলায় ঘুরতে এসেছে।

নওগাঁ শহরের হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনের অনুমতি ছাড়াই বসা শীতবস্ত্র ও শিল্পপণ্যের মেলার একাংশ। ছবি : সংগৃহীত।

এক মাসব্যাপী এই মেলার আয়োজন করেছে রাজশাহী শিল্ক অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। প্রতিষ্ঠানটি গত ২৭ নভেম্বর জেলা প্রশাসনের কাছে অনুমতির আবেদন করে। মেলায় পোশাক, খাবার, খেলনা মিলিয়ে প্রায় ৫০টি স্টল রয়েছে। বিনোদনের জন্য বসানো হয়েছে নাগরদোলা, নৌকা ও ড্রাগন রাইড। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেলা খোলা থাকে এবং প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ টাকা।

হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির একাধিক শিক্ষার্থী জানান, গেট বন্ধ থাকায় প্রবেশে সমস্যা হচ্ছে এবং পরীক্ষায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। মাঠে খেলাধুলাও বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন স্কুল মাঠে মেলা বসানো ঠিক হয়নি। এতে বাচ্চাদের মনোযোগ নষ্ট হচ্ছে। রাতের বেলা সাউন্ড সিস্টেমে গান বাজলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে।

হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. নাজমুল হাসান বলেন, মাঠ স্কুলের হলেও কোনো ভাড়া নেওয়া হয়নি। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির অনুরোধে মৌখিকভাবে মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছি। লিখিত অনুমতি দেওয়া হয়নি।

তিনি জানান, বর্তমানে বিদ্যালয়ের ২৭৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং মেলার প্রভাব তেমন বেশি পড়েনি বলে তার দাবি।

হাট নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, তাদের পরীক্ষায় তেমন সমস্যা হয়নি, তবে অবকাঠামো নির্মাণের সময় কিছু অসুবিধা হয়েছে।

ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির স্বত্বাধিকারী রহিদুল ইসলাম জানান, এখনও আনুষ্ঠানিক অনুমতি মেলেনি। আগামী ১২ ডিসেম্বর পরীক্ষার পর মেলা পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এবং হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জান্নাত আরা তিথি বলেন, প্রধান শিক্ষক স্কুল মাঠে মেলা চালানোর অনুমতি দেওয়ার অধিকার রাখেন না। আমাকে বিষয়টি জানানোও হয়নি। একটি আবেদন পেয়েছি। জেলা প্রশাসন বা চেম্বারের পক্ষ থেকেও কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁয় অনুষ্ঠিতব্য শিল্প এবং বাণিজ্যিক মেলার সাথে জেলা পুলিশের কোন সম্পর্ক নাই । এই মেলায় জেলা পুলিশ, অথবা পুলিশ নারী কল্যাণ সংঘের কোন সংশ্লিষ্টতা নাই। কতিপয় মহল বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মেলা সংক্রান্ত একটি আবেদন পাওয়া গেছে, অনুমোদনের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...