শেরপুরে গভীর রাতে খড়ের গাঁদায় অগ্নিসংযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পুরাতন পানিসাড়া গ্রামে গভীর রাতে খড়ের গাঁদায় ধারাবাহিক অগ্নিসংযোগে আতঙ্কে দিন কাটছে কৃষকদের। গত এক বছরে অন্তত কয়েকজন কৃষকের খড় পুড়িয়ে দেওয়ার ঘটনার পুনরাবৃত্তিতে গ্রামে নিরাপত্তাহীনতা বাড়ছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কৃষক তৌহিদুল ইসলামের বাড়ির সামনে রাখা দুইটি খড়ের গাঁদায় দুর্বৃত্তরা আগুন দেয়। কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গ্রামবাসী এগিয়ে এলেও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। পরে শেরপুর ফায়ার সার্ভিস এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে

- Advertisement -

এর আগে গত ১০ দিনে একই গ্রামের কৃষক মো. বাবু মিয়ার একটি খড়ের গাঁদা এবং এক মাস আগে কৃষক জনাব আলীর খড়ের গাঁদাতেও একইভাবে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত কৃষক তৌহিদুল ইসলাম বলেন, “২০ বিঘা জমির আমন ধানের খড় দুইটি গাঁদায় রেখেছিলাম। দুর্বৃত্তরা দুই গাঁদাই পুড়িয়ে দিয়েছে। প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন গবাদিপশুর খাদ্য সংকট দেখা দেবে।” তিনি আরও জানান, এর আগেও তাদের পরিবার একই ধরনের ঘটনার শিকার হয়েছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করবেন।

- Advertisement -

গ্রামের অন্যান্য ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, গত কয়েক সপ্তাহে দুর্বৃত্তরা খড় পুড়িয়ে তাদের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করেছে।

ইউপি সদস্য গোলাম হোসেন বলেন, “গভীর রাতে কে বা কারা এসব করছে বোঝা যাচ্ছে না। প্রায় এক বছর ধরে এভাবে খড়ের গাঁদায় আগুন ধরানো হচ্ছে। এতে কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই খড় কম দামে বিক্রি করে দিচ্ছে, ফলে গবাদিপশুর খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।”

- Advertisement -

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “গভীর রাতে কৃষকের খড়ের গাঁদায় আগুন লাগানোর ঘটনায় তদন্ত চলছে। দ্রুতই দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...