পুলিশ দেখেই ট্রাক ফেলে পালাল ‘ভুয়া ডিবি’, উদ্ধার ৭০ ব্যারেল তেল

বিশেষ সংবাদ

বগুড়ার মহাসড়কে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ফিল্মি স্টাইলে ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ছিনতাইকারীদের শেষ রক্ষা হয়নি। ঘটনার অল্প সময়ের মধ্যেই মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশের অভিযানে ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারকৃত সয়াবিন তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। সিটি গ্রুপের এই তেল নিয়ে ট্রাকটি ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল

ঘটনার সূত্রপাত সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর। ঢাকা থেকে ৭০ ব্যারেল তেল লোড করে ট্রাকটি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে ট্রাকটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় ফুটওভার ব্রিজের সামনে পৌঁছায়। এসময় একটি হাইয়েস মাইক্রোবাসে আসা ৭-৮ জন দুর্বৃত্ত ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকটির গতিরোধ করে।

ছিনতাইকারীরা ট্রাকচালক ও হেলপারকে জোরপূর্বক নামিয়ে মারধর করে এবং তাদের মাইক্রোবাসে তুলে রংপুরের দিকে নিয়ে যায়। একই সময়ে ছিনতাইকারী দলের অন্য সদস্যরা তেলভর্তি ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে উল্টো পথে ঢাকার দিকে রওনা দেয়।

শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে টহল ও অভিযানের খবর টের পেয়ে ছিনতাইকারীরা আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে তারা শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা সেতু এলাকায় (ঢাকাগামী লেনে) ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ভোর পৌনে ৫টার দিকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৭০ ব্যারেল তেলসহ ট্রাকটি উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রইছ উদ্দিন জানান, “ডিবি পরিচয়ে ছিনতাই হওয়া সয়াবিন তেলসহ ট্রাকটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি, তবে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

মাঠ থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান প্রশাসনিক ও আইনশৃঙ্খলা...

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

বরিশালে কলেজছাত্রী সানজিদা কবির আনিতা (২১) হত্যার ঘটনায় তার প্রেমিক মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৮। দীর্ঘ কয়েকদিন পলাতক থাকার পর অভিযান...

তদবিরেও চাঁদাবাজদের ছেড়ে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

দেশজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অর্থ আদায়ের বিরুদ্ধে এবার আরও কড়া অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের শীর্ষ পর্যায় থেকে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা আসার...

মাঠ থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।...

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

বরিশালে কলেজছাত্রী সানজিদা কবির আনিতা (২১) হত্যার ঘটনায় তার প্রেমিক মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৮।...

তদবিরেও চাঁদাবাজদের ছেড়ে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

দেশজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অর্থ আদায়ের বিরুদ্ধে এবার আরও কড়া অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের শীর্ষ পর্যায়...

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই...

বগুড়ায় কাল আসছেন ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে বিমানবন্দর ও শিক্ষা

নিজস্ব প্রতিবেদক : ২২ দিনের ব্যবধানে সরকারের গুরুত্বপূর্ণ ১০...

মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে আটক যুবকের রহস্যজনক মৃত্যু

অন্বেষণ ডেস্ক : মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশী...