বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

বিশেষ সংবাদ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাল নোট লেনদেনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলদিঘী মধ্যপাড়া এলাকার জমির আলী মোড় থেকে তাদের আটক করা হয়।

শাজাহানপুর থানা পুলিশ জানায়, ওইদিন সন্ধ্যায় বনানী মোড় এলাকায় কয়েকজন ব্যক্তি জাল নোট ছড়ানোর চেষ্টা করছে, এমন তথ্য স্থানীয়দের কাছ থেকে মোবাইল ফোনে পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

অভিযানকালে মোস্তাক আহম্মেদের মুদি ও ফ্লেক্সিলোড দোকানের সামনে পাকা রাস্তার ওপর দুইজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রথম আসামি মো. মিজানুর রহমানের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে এক হাজার টাকার দুটি জাল নোট এবং নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া দ্বিতীয় আসামি মো. বিটুলের প্যান্টের বাম পকেট থেকে এক হাজার টাকার আরও দুটি জাল নোট ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট চারটি এক হাজার টাকার জাল নোট এবং ৪ হাজার ৫০০ টাকা নগদ অর্থ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন জাল নোট বহন ও প্রচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধার করা নোটগুলো যাচাই-বাছাই শেষে জাল বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় শাজাহানপুর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

পুলিশ আরও জানায়, জাল নোট চক্রের সঙ্গে আটকদের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল...

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়ালের নির্দেশ দেন জয় ও পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত, এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুতর বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার...

শেরপুরে ময়নাতদন্তে খুনের প্রমাণ, নিরাপত্তা চায় বাদীর পরিবার

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মামলার প্রধান সাক্ষীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ময়নাতদন্তের রিপোর্টে এটিকে হত্যাকা- হিসেবে উল্লেখ করা হলেও মামলার আসামিরা...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের...

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়ালের নির্দেশ দেন জয় ও পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত, এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুতর বক্তব্য দিয়েছেন...

শেরপুরে ময়নাতদন্তে খুনের প্রমাণ, নিরাপত্তা চায় বাদীর পরিবার

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মামলার প্রধান সাক্ষীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ময়নাতদন্তের রিপোর্টে এটিকে হত্যাকা-...

গণমাধ্যমকে আর নজরদারির ভেতরে রাখা হবে না: তথ্যমন্ত্রী

বাংলাদেশে গণমাধ্যমের জন্য একটি স্বাধীন, নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে নতুন সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন নবনিযুক্ত তথ্য...

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা নতুন শিক্ষামন্ত্রীর

দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি ব্যাপক...

সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন

দীর্ঘ প্রায় নয় মাস কারাভোগের পর বরিশাল সদর আসনের...