জাতীয় নির্বাচনে ব্যালট পেপারে হাত দিলে হাত থাকবে না: চাঁদপুরের ডিসি

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

জাতীয় নির্বাচনে অনিয়ম রুখতে কঠোর অবস্থান নেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেছেন, “জাতীয় নির্বাচনে কেউ ব্যালট পেপারে হাত দিলে তার হাত থাকবে না।”

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিসি এই হুঁশিয়ারি দেন। সভায় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিসি জানান, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, কোনো কেন্দ্র দখল, ব্যালট পেপার নিয়ে কারসাজি বা ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এটাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।

মতবিনিময় সভায় সাংবাদিকরা নিরাপদ পরিবেশে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের দাবি জানান। সুশীল সমাজ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। রাজনৈতিক নেতারাও সহিংসতা ও অনিয়ম এড়াতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আশ্বাস দেন।

ডিসি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্বাচনী দায়িত্ব পালন করতে হলে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা পক্ষপাতমূলক আচরণ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, থানার অফিসার ইনচার্জ মো. আ. জব্বারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

জনপ্রিয়

অপরাধ

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে ৫৫ সদস্যের...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।আত্মহত্যার আগে...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ...