তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, বিতর্ক তুঙ্গে

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের না যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন। সেই বক্তব্যের একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’ মন্তব্যটি ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হলে পরে পোস্টটি মুছে ফেলা হয়।

ফাইল ছবি।

এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল-এর কলকাতা নাইট রাইডার্স দল থেকে সরিয়ে দেওয়া এবং তার পরবর্তী প্রতিক্রিয়ায় বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। পরে এই দুই বিষয় নিয়েই মূলত সাম্প্রতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে তামিম বলেন, তিনি বোর্ডে থাকলে সিদ্ধান্ত নিতেন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ, আন্তর্জাতিক অবস্থান ও দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করে।

তামিম আরও বলেন, বিসিবি একটি স্বাধীন সংস্থা হলেও সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন। তবে বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকা জরুরি। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশের ক্রিকেটের বড় একটি অর্থনৈতিক ভিত্তি আইসিসিনির্ভর, যা সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনায় রাখা দরকার।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে পরিচালক নির্বাচিত হন নাজমুল ইসলাম। ওই নির্বাচন ঘিরেও নানা অভিযোগ ওঠে। ‘নির্বাচন ফিক্সিং’-এর অভিযোগ তুলে তামিম ইকবালসহ একাধিক প্রার্থী তখন সরে দাঁড়ান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...