যৌথ সভায় কাটল জট, ১০ মাস পর চালু হচ্ছে শেরপুর-সোনামুখী সিএনজি রুট

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর এবং সিরাজগঞ্জের সোনামুখী আঞ্চলিক সড়কে দীর্ঘ ১০ মাস ধরে চলা পরিবহন ধর্মঘট ও দ্বন্দের অবসান হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুই উপজেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের যৌথ সভায় সমঝোতার ভিত্তিতে আগামীকাল মঙ্গলবার থেকে এই রুটে সরাসরি সিএনজি চালিত অটোরিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

সোমবার বেলা ১১টায় শেরপুর শহরের ধুনট রোড বাসস্ট্যান্ডে সিএনজি মালিক সমিতির কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। দুপুর দেড়টা পর্যন্ত চলা এই সভায় সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সেখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেরপুর থেকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার আঞ্চলিক সড়কে প্রতিদিন অন্তত ৮০টি সিএনজি অটোরিকশা চলাচল করে। যাত্রী ওঠানামা ও গাড়ি চলাচল নিয়ে দুই উপজেলার মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হলে গত ১০ মাস ধরে এই রুটে সরাসরি যান চলাচল বন্ধ ছিল। এতে প্রতিদিন যাতায়াতকারী প্রায় ১০ থেকে ১২ হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

সমঝোতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের শেরপুর শাখার সভাপতি আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একই সংগঠনের সাধারণ সম্পাদক মতিউর রহমান। এছাড়া সিরাজগঞ্জের সোনামুখী সিএনজি মালিক সমিতির সভাপতি সবুজ রহমান ও হামিদুল ইসলামসহ উভয় উপজেলার পরিবহন নেতারা আলোচনায় অংশ নেন।

শ্রমিক নেতা মতিউর রহমান মতি জানান, যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে উভয় পক্ষের সম্মতিতে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটানো হয়েছে। মঙ্গলবার থেকে শেরপুর-সোনামুখী রুটে আগের মতোই নির্বিঘ্নে সিএনজি চলাচল করবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর শূন্য পদের বিপরীতে...

বরিশালে ১০ ফুটের দুই গাঁজা গাছসহ কৃষক আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক কৃষককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়...

তেল শেষ, মাঝপথে থেমে গেল দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

সিলেট থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস জ্বালানি তেল শেষ হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে মাঝপথে থেমে গেছে। এতে প্রায় ৩০ জন যাত্রী চরম ভোগান্তিতে...

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও...

বরিশালে ১০ ফুটের দুই গাঁজা গাছসহ কৃষক আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক কৃষককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে...

তেল শেষ, মাঝপথে থেমে গেল দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

সিলেট থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস জ্বালানি তেল শেষ হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে মাঝপথে থেমে গেছে। এতে...

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায়...