তারেক রহমানের নির্বাচনী জনসভা শেষে মাঠ পরিষ্কারে ব্যস্ত বগুড়া জেলা ছাত্রদল

বিশেষ সংবাদ

দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পৈতৃক জেলা বগুড়ায় বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের এমপি প্রার্থী তারেক রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।ঐতিহাসিক এই জনসভা শেষে পরদিন সকালে জনসভাস্থল আলতাফুন্নেছা খেলার মাঠ পরিষ্কার করতে দেখা যায় বগুড়া জেলা ছাত্রদলের নেতাকর্মীদের।

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের নেতৃত্বে মাঠ পরিষ্কার কার্যক্রমে অংশ নেন সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতির কারণে মাঠে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে পড়ে ছাত্রদল।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, “ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপির চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমান বগুড়াবাসীর উদ্দেশ্যে এক ঐতিহাসিক আবেগঘন বক্তব্য রেখেছেন। জনসভায় বিপুল মানুষের সমাগম হওয়ায় মাঠে ময়লা-আবর্জনা সৃষ্টি হয়েছে, যা পরিষ্কার করা আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “এটি এলাকার শিশু-কিশোরদের খেলার মাঠ। আমরা কোনোভাবেই এই মাঠকে অবহেলায় ফেলে রাখতে পারি না। শিশুরা যেন দ্রুত স্বাভাবিকভাবে খেলাধুলায় মাঠটি ব্যবহার করতে পারে, সে লক্ষ্যেই আমরা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছি।”

হাবিবুর রশিদ সন্ধান সরকার জানান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ কথাটি বুকে ধারণ করেই ছাত্রদল এই কাজ করছে। তিনি বগুড়ার কৃতিসন্তান তারেক রহমানকে বিপুল ভোটে প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জনতার স্বার্থে আজীবন রাজনীতি করার লক্ষ্যে অটল ও নিষ্ঠাবান থাকার আহ্বান জানান তিনি।

প্রকাশ করা যায়, জনসভা শেষে মাঠ পরিষ্কারের এই উদ্যোগের মাধ্যমে ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়বদ্ধতার এক ইতিবাচক বার্তা দিয়েছে। শিশু-কিশোরদের খেলার মাঠ সংরক্ষণে তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে।

এদিকে, দায়িত্বশীল ও জনবান্ধব এই কর্মকাণ্ড ছাত্রদলের ইতিবাচক রাজনৈতিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বগুড়াবাসীর মাঝেও ব্যাপক প্রশংসা ও ইতিবাচক সাড়া ফেলেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...