দায়িত্ব দিলে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ

বিশেষ সংবাদ

নির্বাচিত হলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, জনগণ যদি দায়িত্ব দেয়, তাহলে এসব অপরাধীচক্রের বিরুদ্ধে আপসহীনভাবে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ কথা বলেন

হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটের ধরন দুই রকম। এক ধরনের ভোট হয় চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের নিয়ে—যেখানে তারা নিরাপত্তার বিনিময়ে ভোট চায়। আরেক ধরনের ভোট হলো জনগণের কাছে যাওয়া, মানুষের আস্থা অর্জন করা। তিনি বলেন, ‘আমরা সেই পথেই হাঁটছি।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে ঋণখেলাপিদের দাউদকান্দির ওই দিকে ঢুকতে দেব না। জনগণ যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে হয় দেবীদ্বারে মাদক ব্যবসায়ী থাকবে, না হলে আমি থাকব।’

মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের শেষবারের মতো সতর্ক করে তিনি বলেন, ভুল থেকে ফিরে আসার এখনই সময়। বৈধভাবে জীবনযাপনের জন্য কর্মসংস্থানের প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাস দেন তিনি। তবে কেউ যদি মাদক সিন্ডিকেট চালানোর চেষ্টা করে, তাহলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে—এ কথাও স্পষ্ট করেন।

নিজের সঙ্গে ছবি থাকলেই কেউ তাঁর লোক—এমন ধারণা নাকচ করে দিয়ে এমপি প্রার্থী বলেন, তাঁর সঙ্গে ছবি দেখিয়ে কেউ অবৈধ সুবিধা নিতে পারবে না। এমনকি নিকট আত্মীয় হলেও অবৈধ কাজে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

নির্বাচনী রাজনীতি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে অনেক নেতা নির্বাচনের আগে আশ্বাস দিয়ে নির্বাচিত হওয়ার পর আর খোঁজ নেননি। তিনি বলেন, ‘আমি আপনাদের সাহায্য করতে আসিনি; আমি আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। প্রথম ১৫ দিন আপনারা আমাকে সাহায্য করবেন, আর পরের পাঁচ বছর আমি আপনাদের পাশে থাকব।’

নারীদের ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আসন্ন নির্বাচনে নারীদের ভোটই বড় ভূমিকা রাখবে। তাঁর ভাষায়, ‘ইনশা আল্লাহ, আমাদের মা, খালা, চাচি ও বোনদের ভোটেই আমরা সংসদে যাব।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...