নারীদের ওপর হামলা-হয়রানি করলে গাছে ঝুলিয়ে দেওয়ার ঘোষণা আখতার হোসেনের

বিশেষ সংবাদ

নারীদের ওপর আক্রমণ ও হয়রানির ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, নারীদের নিয়ে কেউ ‘বাঁদরামি’ করলে একে একে গাছে ঝুলিয়ে দেওয়া হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) রংপুর-৪ আসনের আওতায় এনসিপির নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন

আখতার হোসেন বলেন, তাঁদের এলাকায় আগের দিনও নারীদের ওপর আক্রমণ ও হয়রানির ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, নারীদের নিয়ে কেউ যেন অশালীন আচরণ না করে—এ বিষয়ে তারা স্পষ্ট অবস্থানে রয়েছেন।

নিজের বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে জুলুমের শিকার হয়েছে। শতশত গুম, খুন ও নির্যাতনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ পাওয়া গেলেও দুর্নীতি, ঘুষ এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেকে এখনো পুরোপুরি মুক্ত হওয়া যায়নি।

এসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্য গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দালাল ও ব্যক্তিনির্ভর রাজনীতি কমিয়ে জনগণের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

রংপুরের কাউনিয়া ও হারাগাছা এলাকায় সব আয়-ব্যয়ের হিসাব বোর্ডে প্রদর্শনের কথা উল্লেখ করে আখতার হোসেন বলেন, গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টার চালু করা হবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এখানে ‘না’ বলার কোনো সুযোগ নেই, ‘হ্যাঁ’ ভোটকেই বিজয়ী করতে হবে। স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, শুধু হেলথ কার্ড নয়, মায়েদের বাড়ির কাছেই ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টারের মাধ্যমে সেবা পৌঁছে দেওয়া হবে।

১১ দলীয় জোট নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করার অঙ্গীকারও করেন এনসিপির এই নেতা। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, রংপুরের তরুণদের নিয়ে কটাক্ষ করা হলেও উত্তরাঞ্চলের মানুষ সংগ্রামের মধ্য দিয়েই সামনে এগিয়ে যাবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...