জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততা রয়েছে: পরওয়ার

বিশেষ সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে উসকানিমূলক বক্তব্য ছড়ানোর ঘটনায় একটি পরিকল্পিত চক্র জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী।

জনসভায় বক্তব্যে তিনি বলেন, জামায়াত আমিরের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। এই ঘটনাপ্রবাহ প্রমাণ করে, হ্যাকিংয়ের পেছনে একটি নির্দিষ্ট মহলের পরিকল্পিত ভূমিকা রয়েছে

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য কাউকে ‘রাজাকার’ বা ‘জঙ্গি’ আখ্যা দেওয়ার যে সংস্কৃতি চালু আছে, জনগণ এখন তা প্রত্যাখ্যান করছে। দেশের মানুষ রাজনৈতিক দ্বিচারিতা সম্পর্কে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সচেতন।

বক্তব্যে তিনি সাম্প্রতিক সময়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন। তাঁর দাবি, বিভিন্ন এলাকায় নারী কর্মীদের বোরখা ও হিজাব টেনে খুলে নেওয়া হচ্ছে এবং প্রচারণার সময় শারীরিক নির্যাতন করা হচ্ছে। এসব ঘটনার জন্য তিনি সরাসরি বিএনপিকে দায়ী করেন।

তিনি বলেন, এ ধরনের সহিংস ও নোংরা রাজনীতি দেশের ভবিষ্যতের জন্য ভয়ংকর বার্তা বহন করছে। সহনশীল রাজনৈতিক পরিবেশ নষ্ট হলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।

শেরপুরে এক জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, সহিংসতার পুরোনো চিত্র আবারও ফিরে আসছে। নির্বাচনের আগমুহূর্তে এ ধরনের হত্যাকাণ্ড ও হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।

সমাপনী বক্তব্যে তিনি হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানান। পাশাপাশি ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশ পাকিস্তান হয়ে যাবে’—এ ধরনের প্রচারণাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। তাঁর ভাষায়, জনগণ এবার পুরোনো বিতর্কে কান দেবে না; তারা বাস্তব পরিবর্তনের পক্ষে রায় দেবে।

ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় স্থানীয় জামায়াত, ছাত্রশিবির ও খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাস।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...