বাংলাদেশ কোনো একক গোষ্ঠীর নয়, সব ধর্মের মানুষের: জামায়াত আমির

বিশেষ সংবাদ

বাংলাদেশ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, এ দেশ সব ধর্মের মানুষের—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সব ধর্মের মানুষকে নিয়ে বাংলাদেশকে একটি ফুলের বাগানের মতো গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। ধর্মের প্রকৃত সৌন্দর্য একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মধ্যেই নিহিত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

সভায় ডা. শফিকুর রহমান একটি দলকে ইঙ্গিত করে বলেন, যারা বিভেদের রাজনীতি করে জাতিকে ভাগ করতে চায়, তাদের আর সে সুযোগ দেওয়া হবে না।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি বিগত শাসনামলের কঠোর সমালোচনা করেন। বলেন, অতীতের কাসুন্দি ঘেঁটে লাভ নেই। জনগণ এখন আর সে সব শুনতে চায় না। যারা দীর্ঘদিন মানুষকে গালগল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে রেখে পেছনের দরজা দিয়ে দেশের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বাংলাদেশে আর জায়গা হবে না। তিনি আরও বলেন, ১৩ তারিখ থেকে যে পরিবর্তনের সূচনা হবে, সেখানে পুরোনো ‘পোড়া রাজনীতি’ কিংবা ব্যক্তিগত দ্বন্দ্বের কোনো স্থান থাকবে না।

কিশোরগঞ্জ জেলার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, এটি আলেম-ওলামা, মুক্তিযোদ্ধা ও মেধাবীদের জেলা। এখানকার মানুষ পরিশ্রমী ও দেশপ্রেমিক হলেও বছরের পর বছর সর্বোচ্চ পদে থেকেও কিশোরগঞ্জের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। যোগাযোগ ব্যবস্থা এখনও ঝুঁকিপূর্ণ, হাওড় এলাকার মানুষের দুর্ভোগ কমেনি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, কিশোরগঞ্জ মূলত কৃষিনির্ভর জেলা। জামায়াতের পরিকল্পনা হলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে শিল্পে রূপান্তর করা, যাতে কৃষকের উৎপাদিত ফসলই তাদের জীবনমান বদলের হাতিয়ার হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...