বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বিশেষ সংবাদ

যুবসমাজকে বেকার ভাতার ওপর নির্ভরশীল না করে দক্ষ মানবসম্পদে রূপান্তরের কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, তরুণ-তরুণীদের অপমানজনক কোনো ভাতা নয়, বরং সম্মানের সঙ্গে কাজের সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দেব না। প্রত্যেক তরুণ-তরুণী, যুবক-যুবতীর হাতকে আমরা দক্ষ কারিগরের হাতে পরিণত করতে চাই। কাজের সুযোগ তৈরি করাই আমাদের অগ্রাধিকার।”

বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সমালোচনা করে জামায়াত আমির বলেন, কেউ কেউ হাতে কার্ড নিয়ে বের হয়েছেন—ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড। সরলমনা কৃষকদের এসব কার্ড দেখিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। অথচ যাদের শাসনামলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল, তারা সার পায়নি—পেয়েছিল গুলি।

তিনি বলেন, দেশের জনগণ কাউকে অচেনা নয়। এই পোড়খাওয়া মানুষকে বোকা ভাবার সুযোগ নেই। তারা যথেষ্ট সচেতন এবং সবকিছু বোঝে।

দেশ থেকে অর্থ পাচারের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, যারা দেশের টাকা লুট করে বিদেশে গিয়ে রাজকীয় জীবনযাপন করছে, তাদের ঘুম হারাম করে দেওয়া হবে। শুধু সম্পদ নয়, এসব টাকা পাচারকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তার দাবি অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে কেউ কেউ ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও জনগণের প্রতিক্রিয়া দেখে অনেকেই এখন ‘হ্যাঁ’ বলতে শুরু করেছেন। জনগণের চাপ অত্যন্ত শক্তিশালী—এটা সাগরের ঢেউকেও থামিয়ে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান ইমরুলের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, নায়েবে আমির কামরুল হাসান মিলন, আসাদুজ্জামান সোহেল এবং মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার। এ ছাড়া ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসন ও নেত্রকোনা জেলার প্রার্থীরাও বক্তব্য দেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...