আগামী সোমবার বিটিভিতে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিশেষ সংবাদ

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) শেষ স্লটে তার বক্তব্য প্রচার করা হবে।

নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালককে নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সমান নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে রাজনৈতিক দলের প্রচারণার সুযোগ থাকলে নির্বাচনী পরিবেশ আরও ভারসাম্যপূর্ণ হয়।

এ লক্ষ্যে বিটিভিতে রাজনৈতিক দলের প্রধানদের বক্তব্য প্রচারের জন্য স্লট বরাদ্দ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুসরণ করে লিখিত আবেদন পাওয়ার সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে।

এ ছাড়া প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য পৃথক স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণের কথাও বলা হয়েছে। প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি চূড়ান্ত করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিটিভিতে প্রচারণার সুযোগ চেয়ে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের আবেদন পাওয়া যায়নি। সে কারণে বিএনপির চাহিদা অনুযায়ী দলীয় প্রধান তারেক রহমানকে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দিতে বিটিভিকে বলা হয়েছে।

ইসি জানিয়েছে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। এর আগে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে।

প্রার্থী সংখ্যার হিসাবে বিএনপি ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ২৯২ জন প্রার্থী দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ২৫৩ জন। এই হিসাবে স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছেন। জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ২২৪ জন, জাতীয় পার্টির ১৯২ জন, গণঅধিকার পরিষদের ৯০ জন এবং এনসিপির ৩২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং ২০১৩ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও প্রচারণার শেষ পর্যায়ে এসে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রধানদের বক্তব্য বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হয়েছিল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...