জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের সেই কর্মকর্তার জামিন মঞ্জুর

বিশেষ সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন

এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে ছরওয়ারে আলমকে আটক করা হয়। তিনি বঙ্গভবনে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত।

পরদিন এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতির কার্যালয়, সচিবালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ছরওয়ারে আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তার জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে।

ডিবিপ্রধান আরও জানান, গ্রেপ্তারকৃত কর্মকর্তার ব্যবহৃত সব ধরনের ডিভাইস জব্দ করা হয়েছে এবং সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যা আগে করা সাধারণ ডায়েরির (জিডি) সঙ্গে যুক্ত করা হয়েছে।

হ্যাকের বিষয়টি নিয়ে অপতথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে ডিবি কর্মকর্তা বলেন, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে সেই পোস্টটি এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনার পর জামায়াতের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে ওই পোস্ট প্রকাশ করা হয়েছিল এবং এটি জামায়াত আমিরের বক্তব্য নয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কেউ অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে...

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে নতুন উদ্যোগের কথা জানানো হয়েছে। ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির প্রয়োজন মেটাতে শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা...

স্বাধীনতা দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, দিনটিকে ঘিরে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি...

দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কেউ...

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে নতুন উদ্যোগের কথা জানানো হয়েছে। ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির প্রয়োজন...

স্বাধীনতা দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, দিনটিকে...

অতিরিক্ত কেনায় পাম্পে তেল দ্রুত শেষ হচ্ছে: জ্বালানিমন্ত্রী

ঈদুল ফিতরের ছুটির পর জ্বালানি তেল নিয়ে বাজারে যে চাপ তৈরি হয়েছে, তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি...

এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময় আলোচনায় থাকা সাবেক সেনা কর্মকর্তা...

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হলো বরিশালের গৌরনদীতে। নানার...