নাগরিককে আর দপ্তরে যেতে হবে না, সেবাই পৌঁছে যাবে ঘরে: প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদ

সরকারি সেবার ধরন আমূল বদলানোর কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নাগরিককে আর সরকারের দপ্তরে ঘুরতে হবে না, সরকারের সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে। প্রযুক্তিনির্ভর, দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই লক্ষ্য অর্জনের ওপর জোর দেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রণীত ‘প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন’ গ্রহণকালে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতির সুযোগ রাখা যাবে না। নাগরিক সেবার প্রক্রিয়া এমন হতে হবে, যাতে একটি ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে আটকে না থাকে। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন—দুই ক্ষেত্রেই গতি আনতে হবে।

সরকারি চাকরির প্রচলিত প্রশিক্ষণ ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, গৎবাঁধা প্রশিক্ষণের বদলে সমস্যা সমাধানভিত্তিক (প্রবলেম সলভিং) প্রশিক্ষণ জরুরি। বাস্তব প্রয়োজনের সঙ্গে মিল না থাকলে প্রশিক্ষণের ফল চোখে পড়ে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, অবকাঠামো আছে, কিন্তু দক্ষ জনবল ও হালনাগাদ প্রশিক্ষণ পদ্ধতির অভাব রয়েছে

প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের মূল্যায়নের ভিত্তিতে ইনসেনটিভ বা পুরস্কারের ব্যবস্থা রাখার কথাও বলেন প্রধান উপদেষ্টা। এতে কর্মকর্তা-কর্মচারীরা কাজের প্রতি আরও উৎসাহিত হবেন বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, ভালো মানের ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলতে হবে এবং সেগুলোর মধ্যে র‍্যাঙ্কিং ব্যবস্থা চালু করা প্রয়োজন। পাশাপাশি সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বেসরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের সুযোগ রাখার আহ্বান জানান তিনি, যাতে এসব প্রতিষ্ঠান মান ও মর্যাদার প্রতীক হয়ে উঠতে পারে।

বৈঠকে কমিটির সদস্যরা জানান, বাংলাদেশে এই ধরনের মূল্যায়ন কার্যক্রম প্রথম হওয়ায় মানদণ্ড ও সূচক নির্ধারণ ছিল চ্যালেঞ্জিং। এ কারণে ‘লার্নিং বাই ডুইং’ পদ্ধতিতে কাজ এগোনো হয়। প্রতিবেদন তৈরিতে বিভিন্ন দেশের উত্তম চর্চা ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়েছে।

এই কার্যক্রম বাস্তবায়নে একাডেমিয়া, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি এবং নীতিগত সিদ্ধান্তের জন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রতিবেদনে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের গুণগত মান বাড়ানো ও বিদ্যমান সমস্যা উত্তরণে পর্যায়ভিত্তিক সুপারিশ তুলে ধরা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...