অপরাধ করলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কেউই ছাড় পাবে না: জামায়াত আমির

বিশেষ সংবাদ

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে অপরাধের দায়ে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, কারও জন্যই ছাড় থাকবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আর সি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, শত নির্যাতনের মধ্যেও দেশের দুর্যোগ মুহূর্তে জামায়াতে ইসলামী সরকারের আগেই মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর একটি দল মানুষকে মামলায় জড়িয়ে খাজনা বাণিজ্যে লিপ্ত হয়েছে। বিপরীতে জামায়াত সারাদেশে মাত্র আটটি মামলা করেছে, তাও উপযুক্ত প্রমাণের ভিত্তিতে।

তিনি বলেন, জামায়াতের কেউ চাঁদাবাজিতে জড়িত নয় এবং ৫ আগস্টের পর দলটি টানা ১৫ দিন মানুষের জানমালের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করেছে। ক্ষমতায় গেলে বিচারে কোনো বৈষম্য থাকবে না উল্লেখ করে তিনি বলেন, “অপরাধ করলে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, কেউই ছাড় পাবে না।”

দেশ থেকে অর্থ পাচারের প্রসঙ্গে তিনি বলেন, টাকা পাচার করে একটি পতিত দল দেশকে বিপর্যস্ত করেছে এবং ব্যাংক খাত সংকটে পড়েছে। জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।

ভোলার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ইনসাফ মানে যার পাওনা তাকে তা বুঝিয়ে দেওয়া। ক্ষমতায় গেলে ভোলাকে তার প্রাপ্য দেওয়া হবে।

মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী...

জ্বালানি তেল আমদানিতে সাড়া দিয়েছে ভারত: শামা ওবায়েদ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহে চাপ মোকাবেলায় ভারত থেকে জ্বালানি আমদানির প্রস্তাবে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।মঙ্গলবার (২৪...

রাজধানীর ‘সিরিয়াল কিলার’ সম্রাটের মৃত্যু

রাজধানীর সাভারে আলোচিত ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত ভবঘুরে সম্রাট ওরফে সবুজ শেখের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে...

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।...

জ্বালানি তেল আমদানিতে সাড়া দিয়েছে ভারত: শামা ওবায়েদ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহে চাপ মোকাবেলায় ভারত থেকে জ্বালানি আমদানির প্রস্তাবে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। এমনটাই...

রাজধানীর ‘সিরিয়াল কিলার’ সম্রাটের মৃত্যু

রাজধানীর সাভারে আলোচিত ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত ভবঘুরে সম্রাট ওরফে সবুজ শেখের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে...

হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে দিল্লিতে নিল ভারতের এনআইএ

অন্বেষণ ডেস্ক : আলোচিত শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে ট্রানজিট রিমান্ডে ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে...

বেড থেকে চেয়ারে বসলেন মির্জা আব্বাস, ফিরে পাচ্ছেন কথা বলার সক্ষমতা

অন্বেষণ ডেস্ক : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা...

হাজার কোটির প্রকল্প দশ হাজারে বাস্তবায়ন করেছে বিগত সরকার

অন্বেষণ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি...