শেরপুরে রাতের আঁধারে বিএনপির অফিসে আগুন, তদন্তে পুলিশ

বিশেষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বিএনপির নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। শনিবার (৭ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামে স্থাপিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই নাশকতার ঘটনা ঘটে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৈরি করা ওই অফিসে আগুনের বিষয়টি রবিবার সকালে স্থানীয়দের নজরে আসে।

খবর পেয়ে রবিবার সকালেই ঘটনাস্থলে ছুটে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সেখান থেকে আলামত সংগ্রহ করেছে এবং স্থানীয়দের সাথে কথা বলেছে।

সরেজমিনে দেখা যায়, আগুনে অফিসের আসবাবপত্র ও প্রচারণাসামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে টেবিলের ওপর বিছানো কাপড় এবং বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের নাম সম্বলিত একটি ব্যানার পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ করেছে।

গাড়িদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, নির্বাচনী প্রচারণা শেষ করে রাত দুইটার দিকে তিনি বাড়ি ফেরেন। সকালে তিনি অগ্নিসংযোগের খবর পান। এটি সাধারণ কোনো দুর্ঘটনা নয় বলে তিনি দাবি করেন।

মাহফুজার রহমান অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াতে ইসলামীর লোকজন পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই বিরোধ চলে আসছে বলে তিনি ইঙ্গিত দেন।

একই সুরে কথা বলেছেন গাড়িদহ ইউনিয়ন যুবদলের আহবায়ক মেহেদী হাসান শিপলু। তিনি উল্লেখ করেন, ওই এলাকাটি জামায়াত অধ্যুষিত হিসেবে পরিচিত। শনিবার সন্ধ্যায় সেখানে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজের বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।

শিপলুর মতে, পথসভায় হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়েছে। ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই তারা রাতের আঁধারে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে বিএনপির আনীত এসব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না এবং এই ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

উল্টো বিএনপির ওপর অভিযোগ তুলে তিনি বলেন, এই কেন্দ্রে জামায়াতের জনপ্রিয়তা বেশি এবং বিজয় সুনিশ্চিত। নিজেদের পরাজয় আঁচ করতে পেরে বিএনপি নিজেরাই আগুন লাগিয়ে এখন জামায়াতকে দোষারোপ করার নাটক সাজাচ্ছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পোড়া আলামত জব্দ করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।সোমবার (১১ মে)...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন শেরপুর পৌর ভূমি উপ-সহকারী...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এখন থেকে...

দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দেশ...

শত্রুপক্ষকে ‘বেদনাদায়ক’ জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের

ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড...