বরগুনায় নির্বাচনী জনসভায় তারেক রহমানের কঠোর সমালোচনা করলেন মাহমুদা মিতু

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতু লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর সমালোচনা করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বরগুনার বেতাগী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মাহমুদা মিতু তার বক্তব্যে বলেন, লন্ডন থেকে দেশে ফিরে তারেক রহমান জামায়াতে ইসলামীকে গুপ্ত সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন যা অত্যন্ত দুঃখজনক। তিনি মনে করেন, দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে জনগণের উন্নয়নের কথা বলা উচিত ছিল, কিন্তু তা না করে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন যা তার মুখে মানায় না।

- Advertisement -

বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের প্রসঙ্গ টেনে বলেন, দেশের মানুষকে রাজাকার ডাকার কারণে যেমন শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়েছিল, ঠিক তেমনি দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের গুপ্ত বলার কারণে তারেক রহমানেরও পতন হবে।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সুলতান আহমেদের সমর্থনে আয়োজিত এই জনসভায় মিতু আরও বলেন, অতীতের আন্দোলনে বিএনপি ও এনসিপি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। অথচ সেই সম্পর্কের মর্যাদা না দিয়ে এমন মন্তব্য করা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে তিনি মনে করেন।

- Advertisement -

রাজনীতিতে গুণগত পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশে প্রকৃত পরিবর্তন আনতে হলে সৎ, ভদ্র ও শিক্ষিত মানুষদের রাজনীতির মাঠে এগিয়ে আসতে হবে। বরগুনা-২ আসনে জামায়াতের প্রার্থী সুলতান আহমেদকে একজন সৎ ও যোগ্য মানুষ হিসেবে তিনি উল্লেখ করেন এবং তাকে নির্বাচিত করার আহ্বান জানান।

এছাড়াও তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, অন্যায় করলে সমালোচনা সহ্য করতেই হবে, কারণ কেউই সমালোচনার ঊর্ধ্বে নয় এবং তিনি কাউকে ভয় পান না।

- Advertisement -

আগামী সরকার গঠন প্রসঙ্গে মাহমুদা মিতু দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটই আগামীতে সরকার গঠন করবে এবং এটি দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় সৃষ্টি করবে বলে তিনি বিশ্বাস করেন।

নির্বাচনী সমীকরণের বিষয়ে তিনি উল্লেখ করেন, শুরুতে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার আশঙ্কা থাকলেও বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তার মতে, তাদের জোট এখন প্রতিপক্ষের চেয়ে প্রায় ৯০ ভাগ এগিয়ে রয়েছে এবং জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

ঢাকায় সংগীতপ্রেমীদের অপেক্ষার প্রহর শেষ হওয়ার আগেই স্থগিত হয়ে গেল ভারতের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার অনুপম রায়ের নির্ধারিত কনসার্ট। আয়োজনের মাত্র একদিন আগে...

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

জনপ্রিয়

অপরাধ

দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় সংসদে এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৬ জুন) সংসদে বিএনপির এক সংসদ...

লালপুরে মাদক ও সাইবার অপরাধবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নাটোরের লালপুরে বাল্যবিবাহ, মাদকাসক্তি, সাইবার অপরাধ ও গুজব প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার বিল মারিয়া বালিকা উচ্চ...

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে লিটন মিয়া (২৮) নামে এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার...

দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় সংসদে এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার...

লালপুরে মাদক ও সাইবার অপরাধবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নাটোরের লালপুরে বাল্যবিবাহ, মাদকাসক্তি, সাইবার অপরাধ ও গুজব প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন)...

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে লিটন মিয়া (২৮) নামে এক ইজিবাইক চালককে গ্রেফতার...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে...

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

ঢাকায় সংগীতপ্রেমীদের অপেক্ষার প্রহর শেষ হওয়ার আগেই স্থগিত হয়ে...

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের...