সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নির্বাচন বর্জনের ঘোষণা রানীর

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : রংপুর-৩ আসন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের আলোচিত প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। শনিবার সন্ধ্যায় নগরীর নূরপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। মূলত হিজড়া জনগোষ্ঠীসহ সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে রানী স্পষ্টভাবে জানান, তার এই সরে দাঁড়ানো কারও প্ররোচনায় নয়। তিনি তার নির্বাচনী প্রতীক ‘হরিণ’ এ ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে কর্মী ও সমর্থকদের শান্ত থাকার অনুরোধ করেছেন তিনি।

আনোয়ারা ইসলাম রানী বলেন, রাজনৈতিক পরিবেশ যেন সৌহার্দ্যপূর্ণ থাকে, সেদিকে সবার নজর দেওয়া উচিত। তিনি দাবি করেন, কারও কাছে বিক্রি না হয়ে বরং বৈষম্যের প্রতিবাদ জানাতেই এই নীতিগত অবস্থান গ্রহণ করেছেন।

তিনি আরও উল্লেখ করেন যে, এটি কোনো বিদায় নয়। সংসদে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতি আদায়ে তিনি আন্দোলন চালিয়ে যাবেন। এতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সময়ের পরিবর্তন হলেও প্রান্তিক মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেন রানী। তিনি বলেন, রাষ্ট্রীয় কাঠামোর সীমাবদ্ধতার কারণে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে তারা পিছিয়ে রাখা জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন।

নারীদের জন্য সংরক্ষিত আসনের উদাহরণ টেনে রানী বলেন, ১৯৭৩ সালে নারীদের জন্য ১৫টি আসন ছিল, যা এখন ৫০টিতে দাঁড়িয়েছে। অথচ হিজড়া বা অন্য প্রান্তিকদের জন্য এমন কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করা হয়নি।

তিনি সরকারের কাছে অ্যাফারমেটিভ অ্যাকশন বা ইতিবাচক পদক্ষেপের দাবি জানান। দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা এই মানুষদের মূলধারায় আনতে সংসদে নির্দিষ্ট সময়ের জন্য আসন সংরক্ষণ জরুরি বলে তিনি মনে করেন।

রানীর মতে, নিজ দেশে আদিবাসী ও হিজড়ারা পৈত্রিক সম্পত্তি, শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত। এমনকি লাশ দাফনেও বাধার সম্মুখিন হতে হয়, যা অত্যন্ত অমানবিক। এই বঞ্চনার অবসান চান তিনি।

উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি। এর আগে ২০২৪ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৩ হাজার ভোট পেয়ে চমক সৃষ্টি করেছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।সোমবার (১১ মে)...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...

দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দেশ...