শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো ব্যালটসহ ভোটের সব উপকরণ

বিশেষ সংবাদ

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে ঘিরে বগুড়ার শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটের যাবতীয় উপকরণ পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এসব নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন।

শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানিয়েছেন, এ উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৪১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৯৭৬ জন, পুরুষ ১ লাখ ৪৯ হাজার ৮৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ভোটারদের জন্য ৯৯টি ভোট কেন্দ্রে মোট ৫৬৪টি ভোট কক্ষ (বুথ) প্রস্তুত করা হয়েছে

সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, উপজেলায় অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে ৯৯ জন প্রিসাইডিং অফিসার এবং ৮৬৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তার বিষয়ে তিনি আরও জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ১ জন পুলিশের উপপরিদর্শক (এসআই), ২ জন কনস্টেবল এবং ৩ জন করে আনসার সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা মোতায়েন থাকবেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের...

বগুড়ার শেরপুরে মসজিদের পাশে ময়লার স্তূপ, চরম দুর্ভোগে মুসল্লীরা

এসএম ফারহান লাবিব : বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার এক বিশাল স্তূপ। দীর্ঘদিন ধরে এখানে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার ফলে এলাকাটিতে...

শেরপুরে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১১

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর আহতসহ উভয় পক্ষের মহিলা সহ অন্তত...

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫...

বগুড়ার শেরপুরে মসজিদের পাশে ময়লার স্তূপ, চরম দুর্ভোগে মুসল্লীরা

এসএম ফারহান লাবিব : বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার এক বিশাল স্তূপ। দীর্ঘদিন ধরে...

শেরপুরে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১১

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর...

ফরিদপুরে বন্ধ পাম্প থেকে ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

ফরিদপুর শহরের দুটি বন্ধ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।...

মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ, দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ হওয়া অপর্ণা সূত্রধর...

নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী...