বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় বাজারের ব্যাগে টাকাসহ জামায়াত নেতা আটক

বিশেষ সংবাদ

কুমিল্লার মুরাদনগরে বাজারের ব্যাগে রাখা নগদ দুই লাখ টাকাসহ এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে আটক হন মাওলানা হাবীবুর রহমান হেলালী। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেলের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক বলে জানা গেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার দুপুরে একটি ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দিতে আসেন মাওলানা হাবীবুর রহমান হেলালী। এ সময় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িতে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতরে উপরে একটি পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা অবস্থায় এক হাজার টাকা নোটের দুটি বান্ডিল উদ্ধার করা হয়। পরে গণনা করে দেখা যায়, সেখানে মোট দুই লাখ টাকা রয়েছে।

ঘটনার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং ওই জামায়াত নেতাকে আটক করে নিয়ে যান।

ইউএনও আব্দুল রহমান বলেন, টাকা বিতরণের সময় তাকে হাতেনাতে ধরা যায়নি। এ কারণে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রহণ করবেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে প্রতিনিধি...

নওগাঁয় মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

নওগাঁর বদলগাছীতে বিস্ফোরক সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে একটি মুদির দোকানের পাশ থেকে এসব...

বগুড়ায় নিখোঁজের একদিন পর মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে একটি মাঠ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম রাশেদা বেগম (৩৮)। তিনি নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভাগবজর উত্তরপাড়া...

বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বুধবার...

নওগাঁয় মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

নওগাঁর বদলগাছীতে বিস্ফোরক সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে...

বগুড়ায় নিখোঁজের একদিন পর মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে একটি মাঠ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম রাশেদা বেগম (৩৮)। তিনি...

শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো ব্যালটসহ ভোটের সব উপকরণ

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে ঘিরে বগুড়ার শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে...

নাটক সাজিয়ে জামায়াত আমির বেলালকে আটক করা হয়েছে: মাহবুব জুবায়ের

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিকল্পিতভাবে আটক...

বনানীতে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

প্রাণীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর বনানীতে একটি...