শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী উজ্জল কুমার রায়।

উজ্জল কুমার রায় উপজেলার খানপুর ইউনিয়নের ভান্ডার কাফুরা ভদ্রপাড়া গ্রামের মৃত অন্তিম চন্দ্র রায়ের ছেলে।

লিখিত বক্তব্যে তিনি জানান, প্রতিবেশী ও কাকাতো ভাই রমেন রায় এবং তার ছেলে নয়ন রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চলছে। মামলা তুলে নিতে প্রতিপক্ষরা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে তার কলেজপড়ুয়া ছেলে শুভ রায়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়। ওই ভিডিওতে শুভ রায়ের বিরুদ্ধে প্রতিপক্ষের মেয়েকে উত্যক্ত করার অভিযোগ আনা হয়, যা সম্পূর্ণ বানোয়াট ও সম্মানহানির অপচেষ্টা বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি প্রতিপক্ষের খড়ের পালায় আগুন লাগার ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই তাদের দায়ী করা হয়েছে। এছাড়া পলাতক ছাত্রলীগ কর্মী রিপন রায় তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। বর্তমানে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নয়ন রায়ের মেয়ে প্রিয়াঙ্কা রায় পূজা মুঠোফোনে জানান, শুভ রায় তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছেন, যার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করে রিপন রায় বলেন, “শুভ রায় আমার কাছে ঘটনার কথা স্বীকার করেছে, তবে আমি তাকে কোনো হুমকি দেইনি।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...