শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

“সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি না। আপনারা জনগণের কাতারে থেকে ভালো-মন্দ চিহ্নিত করুন।

“মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নির্বাচনোত্তর শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। বেলা সাড়ে ১১টায় শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই গীতা ও চণ্ডী পাঠ করা হয়। এরপর উপজেলার বিভিন্ন ধর্মীয় সংগঠন, পূজা মণ্ডপ কমিটি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডুর সঞ্চালনায় সভায় এমপি সিরাজ আরও বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন মহান মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই বৈষম্যবিরোধী চেতনার বিরুদ্ধে দেশ পরিচালনা করায় গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাই মুক্তিযুদ্ধই আমাদের মূল ভিত্তি।”

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার প্রস্তাবনায় বিএনপির কিছু আপত্তি ছিল, যা সরকার উপেক্ষা করে গণভোটের আয়োজন করেছে। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সংবিধান কতটুকু সংশোধন করা হবে, তা সংসদেই আলোচনা করে ঠিক করা হবে।”

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শেরপুরের সভাপতি ডা. বিপ্লব কুমার বর্মন, শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সহসভাপতি প্রকাশ সরকার, লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী, হিন্দু মহাজোটের সভাপতি বিদ্যুৎ সরকার, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, জেলা হিন্দু মহাজোটের সহসভাপতি আশীষ চন্দ্র সরকার, ব্যবসায়ী পীযূষ চক্রবর্তী, ডা. অরুণাংশু মন্ডল, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জয় কিশোর মুন্সী, ডা. অপু বসাক, ডা. তন্ময় বর্মন, গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের সভাপতি রঞ্জিত কৈরি, লোকনাথ ব্রহ্মচারী মন্দির কমিটির সৌরভ অধিকারী শুভ, ধুনট পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার সাহা, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক শেফালী ঘোষ, অশোক কুমার কুন্ডু, সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচী, সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, উত্তরবাহিনী পৌর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস রিংকু, নিমাই ঘোষ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবর রহমান হারেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, জেলা ও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমুখ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ ১৯ দিন পর রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে।...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার নামে কারো ব্যক্তিগত চরিত্র...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার বসেছে এই ঐতিহ্যবাহী মেলা।...

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী।...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের...