মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত

বিশেষ সংবাদ

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় তার গাড়িচালক মনিরও আহত হন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ২টার দিকে কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। এ সময় এমপিকে বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বিকল্প একটি গাড়িতে করে বারইয়ারহাট এলাকার কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে এমপি নুরুল আমিন ও তার চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় এমপি নুরুল আমিন মাথায় আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে চট্টগ্রাম পাঠানো হয়। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বারইয়ারহাট পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমপি নুরুল আমিনকে ইম্পেরিয়াল হাসপাতাল-এ নেওয়া হচ্ছে। তিনি এমপির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)...

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুর উপজেলা প্রশাসনের

বগুড়ার শেরপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি না। আপনারা জনগণের কাতারে থেকে ভালো-মন্দ...

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে বলে মন্তব্য...

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুর উপজেলা প্রশাসনের

বগুড়ার শেরপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের...