বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো ছিল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

বিশেষ সংবাদ

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় দেশের মানুষ ভালো থাকায়ই বিএনপিকে দীর্ঘ সময় রাজনৈতিক ভোগান্তি পোহাতে হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাংস্কৃতিক দলের আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে দেশের রাজনৈতিক ইতিহাস, উন্নয়ন ও বর্তমান রাজনীতি নিয়ে বক্তব্য দেন তিনি।

চিফ হুইপ বলেন, জিয়াউর রহমান নানা সংকট থেকে দেশকে বের করে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু তার ফলাফল হিসেবে তাকে হত্যার শিকার হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “বেগম জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকলো, দেশে কেন উন্নতি হলো, এসব কারণেই আমরা ১৭ বছর ভুগেছি।”

জিয়াউর রহমানের হত্যাকাণ্ড প্রসঙ্গে নুরুল ইসলাম মণি বলেন, দেশের মানুষ খাদ্য পাচ্ছিল, উন্নয়ন হচ্ছিল এবং স্বাধীনতার সুফল ভোগ করছিল—এটাই ছিল তাকে হত্যার প্রধান কারণ।

তিনি আরও বলেন, “মানুষ স্বাধীনতার সুফল ভোগ করবে—এটা অনেকে চায়নি। দেশ ভালো না হোক, সেই চিন্তা থেকেই তাকে হত্যা করা হয়েছিল।”

তিনি আরও উল্লেখ করেন, সংসদে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ নেই বলেও মন্তব্য করেছিলেন বলে দাবি করেন তিনি।

চিফ হুইপ আরও বলেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সময় বিবিসির সাংবাদিকের দেওয়া নিহতের সংখ্যা বাড়িয়ে বলেছিলেন—এমন অভিযোগও তোলেন তিনি।

তিনি দাবি করেন, “সিরাজ তিন লাখ বলেছিলেন, সেটিকে তিন মিলিয়ন বানানো হয়েছিল”—যদিও এ বক্তব্যের পক্ষে তিনি কোনো সূত্র উল্লেখ করেননি।

জিয়াউর রহমানের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, বহুদলীয় রাজনীতি চালু করা, খাল খনন কর্মসূচি নেওয়া এবং খাদ্য সংকট দূর করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিনি বলেন, “তিন বছরের মধ্যেই খাদ্য সংকট দূর হয়েছিল।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে নুরুল ইসলাম মণি বলেন, তিনি উন্নয়নমুখী কর্মসূচি নিয়ে কাজ করছেন। বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।

তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, “তিনি টাকা চুরি করতে আসেননি, দেশ গড়তে এসেছেন।”

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় ২৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এ দাবির পক্ষে কোনো নির্দিষ্ট তথ্য উপস্থাপন করেননি।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনযাপন নিয়েও মন্তব্য করেন চিফ হুইপ। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয় করেন, প্রয়োজন ছাড়া শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করেন না এবং সরল জীবনযাপন করেন।

তিনি আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থাও করা হয়েছে এবং বিরোধী দলের নেতার বাসায় গিয়ে সাক্ষাতের নজির স্থাপন করা হয়েছে।

তারেক রহমানের কাজের ধরণ নিয়ে তিনি বলেন, “সকাল ৯টার আগেই অফিসে আসেন। গভীর রাতেও তাকে পাওয়া যায়। তিনি দেশ নিয়ে স্বপ্ন দেখেন।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ফসলি জমির মাটি কাটার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় তাঁর...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

টাঙ্গাইলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে আরও ২৩ রোগী

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে সাফা (১৩ মাস) ও ইয়ামিন (৮ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই দিনের ব্যবধানে ঘটে যাওয়া এ ঘটনায় জেলার...

বগুড়ায় ফসলি জমির মাটি কাটার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফসলি জমি থেকে মাটি কেটে...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের...

টাঙ্গাইলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে আরও ২৩ রোগী

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে সাফা (১৩ মাস) ও ইয়ামিন (৮ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই দিনের...

দেশে কোনো তেলের সংকট নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার আগাম...

সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

২০২১ সালের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর...

হাসিনা ব্যবস্থা দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...