বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ ভাই নিহত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার লক্ষীপুর এলাকার ইয়াছিন আলী (৩৩) ও সুমন মোল্লা (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র তিন শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে সোমবার সকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে গুরুতর আহত হন ইয়াছিন আলী ও সুমন মোল্লা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায় এবং একজনকে গ্রেপ্তার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ১১ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শেরপুরে এক সেচ পাম্প ব্যবসায়ীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা...

শেরপুরে গেটের তালা কেটে ইজিবাইক চুরি, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে একটি বসতবাড়ির গেটের তালা কেটে চালকের উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে।গত শনিবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা...

কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে বাস...

শেরপুরে ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ১১ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শেরপুরে এক সেচ পাম্প ব্যবসায়ীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা...

শেরপুরে গেটের তালা কেটে ইজিবাইক চুরি, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে একটি বসতবাড়ির গেটের তালা কেটে চালকের উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে।গত শনিবার (১৬ মে)...

কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলার সব ধরনের বাস চলাচল...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছান...

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে...

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম...