শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার পালাশন গ্রামে এই লোকজ খেলার একটি আসর বসে।

মূলত জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার শুরু হতে যাওয়া কেল্লা পোশী মেলার পাঁচদিন আগে থেকেই মাদার খেলার মাধ্যমে মেলার আমন্ত্রণ জানানো হয়। কালু গাজীর মাজারকে কেন্দ্র করে আয়োজিত এই মেলার অন্যতম অনুষঙ্গ হলো ‘মাদারের বাঁশ’। একদল খেলোয়াড় সুসজ্জিত বাঁশ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খেলা ও গান পরিবেশন করেন

খেলায় অংশগ্রহনকারী মোজাম্মেল হক জানান, লোকবিশ্বাস অনুযায়ী পৃথিবীর সৃষ্টির শুরুতে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হলে সৃষ্টিকর্তার নির্দেশে আকাশ থেকে মাদারের বাঁশ নেমে আসে এবং পরিবেশ শান্ত হয়। সেই বিশ্বাস থেকে এবং জগতের মঙ্গল কামনায় বংশপরম্পরায় এই ঐতিহ্য ধরে রেখেছেন তারা। মাদার খেলা চলাকালীন অনেক ভক্ত ও সাধারণ মানুষ রোগমুক্তি ও পারিবারিক কল্যান কামনায় বিভিন্ন মানত করেন।

পালাশন গ্রামের এই আসরটি ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কেল্লা পোশী মেলার এই প্রাচীন লোকজ রীতিটি আজও শেরপুর অঞ্চলের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকে আছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একাডেমির...

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে এবার এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা দায়ের হয়েছে। শনিবার (২৩...

রামিসার ডিএনএ রিপোর্ট পেল পুলিশ, রোববারই আদালতে চার্জশিট জমার সম্ভাবনা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় রামিসার ডিএনএ রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায়...

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে এবার এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে...

রামিসার ডিএনএ রিপোর্ট পেল পুলিশ, রোববারই আদালতে চার্জশিট জমার সম্ভাবনা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় রামিসার ডিএনএ রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে...

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে নিত্যপ্রয়োজনীয় মসলা ও সবজির দাম। এক মাসের...

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।...

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না...