কুড়িগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

কুড়িগ্রামের রাজীবপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ মে) দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার লতিফ উদ্দিন ওই ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে রাজীবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

- Advertisement -

ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা দুজনেই দিনমজুরের কাজ করেন। রোববার সকালে বাবা একটি বেসরকারি সংস্থার (এনজিও) কোরবানির মাংস বিতরণ কাজে সহায়তার জন্য এবং দুপুরে মা ওই এনজিও থেকে মাংস আনতে বাড়ির বাইরে যান।

যাওয়ার সময় মা ঘরে তালা দিয়ে মেয়েটিকে বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে যান। এই সুযোগে বাড়ির সামনে খেতে ধান কাটতে থাকা লতিফ উদ্দিন শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

- Advertisement -

পরিবার সূত্রে আরও জানা গেছে, ওই সময় শিশুটি ভয়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে পাশের নানির বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এবং স্বজনদের কাছে ঘটনাটি খুলে বলে। পরে শিশুটির মা-বাবা ও এলাকাবাসী এসে লতিফ উদ্দিনকে ঘটনাস্থলে আটকে রাখেন। খবর পেয়ে রাজীবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত লতিফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার (১ জুন) তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।”

- Advertisement -

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা টানাপোড়েন নিয়ে বরাবরই গণমাধ্যমে অত্যন্ত সোজাসাপ্টা ও অকপট মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা করার জেরে বেগমগঞ্জের শরিফপুর ইউনিয়নে সন্দেহভাজন হামলাকারীদের আটটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (৩১ মে) সকালের দিকে...

ভালোবাসার টানে টাঙ্গাইলে চীনা যুবক

আবারও প্রমাণিত হলো প্রেমের কোনো ভৌগোলিক সীমানা বা ভাষার প্রাচীর নেই। সুদূর চীন থেকে ভালোবাসার টানে টাঙ্গাইলের মির্জাপুরে ছুটে এসেছেন ওয়াং ইউলাই (৩২) নামের...

বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অটোচালকের মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলী উপজেলায় জাম্বুরা গাছ থেকে রাকিব (৩২) নামে এক অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) রাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মহিষবাথান...

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা করার জেরে বেগমগঞ্জের শরিফপুর ইউনিয়নে সন্দেহভাজন হামলাকারীদের আটটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ...

ভালোবাসার টানে টাঙ্গাইলে চীনা যুবক

আবারও প্রমাণিত হলো প্রেমের কোনো ভৌগোলিক সীমানা বা ভাষার প্রাচীর নেই। সুদূর চীন থেকে ভালোবাসার টানে টাঙ্গাইলের মির্জাপুরে...

বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অটোচালকের মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলী উপজেলায় জাম্বুরা গাছ থেকে রাকিব (৩২) নামে এক অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০...

শেরপুরে জাম গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় জামগাছের ডাল ভেঙে নিচে পরে নাজমুল হোসেন (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (৩১...

পিরোজপুরে একই এলাকা থেকে দুই জনের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ...

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় জামায়াত নেতা বহিষ্কার

খুলনার পাইকগাছা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের সিদ্ধান্ত...