চোর স্লোগানে অভিষেককে ঘেরাও, কড়া পাহারায় উদ্ধার করল পুলিশ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীন জনরোষের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোববার (৩১ মে) দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে এই ঘটনা ঘটে। ক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে চোর, চোর স্লোগান দেওয়ার পাশাপাশি জুতো, ডিম ও ইট ছোড়ে। পরে মাথায় হেলমেট পরিয়ে কড়া নিরাপত্তায় তাকে উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, বিধানসভা নির্বাচনের পর এটিই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশ্য কর্মসূচি। সোনারপুরে যাওয়ার পথে প্রথমে কামালগাজির কাছে একদল নারী তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখান। এরপর সোনারপুরে প্রবেশ করতেই তাকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ শুরু হয়। মোটরসাইকেলে থাকা অভিষেককে চারপাশ থেকে ঘিরে ধরে চোর স্লোগান দেওয়া হয় এবং একপর্যায়ে তাকে মারধরের চেষ্টা করা হয়।

- Advertisement -

বিক্ষোভের তীব্রতা বাড়লে জুতো ও ডিমের আঘাত থেকে বাঁচাতে নিরাপত্তারক্ষীরা অভিষেকের মাথায় হেলমেট পরিয়ে দেন। পুলিশ ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা সম্মিলিতভাবে কর্ডন করে তাকে ঘটনাস্থল থেকে দ্রুত সরিয়ে নিয়ে যান। চরম প্রতিকূলতার মুখেও শেষ পর্যন্ত পুলিশের কড়া পাহারায় নিহত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছাতে সক্ষম হন অভিষেক।

উল্লেখ্য, গত এপ্রিলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বড় জয় পেয়েছে বিজেপি। তারা ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে জয়ী হয়েছে। এমনকি দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা টানাপোড়েন নিয়ে বরাবরই গণমাধ্যমে অত্যন্ত সোজাসাপ্টা ও অকপট মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম প্রামানিক (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আশরাফুল ইসলাম বগুড়া...

জেলা পরিষদ প্রশাসকের অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জেলা পরিষদ প্রশাসকের উত্থাপিত ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন। শনিবার (৩০...

কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ও হাসনাতের ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ

কুমিল্লা জেলা পরিষদ এর নিজস্ব রাজস্ব তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ১৫ কোটি এবং বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি...

বগুড়ায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম প্রামানিক (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক...

জেলা পরিষদ প্রশাসকের অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জেলা পরিষদ প্রশাসকের উত্থাপিত ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন...

কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ও হাসনাতের ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ

কুমিল্লা জেলা পরিষদ এর নিজস্ব রাজস্ব তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ১৫ কোটি এবং বর্তমান...

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, প্রাণ গেল ৮ জনের

পশ্চিমবঙ্গজুড়ে বয়ে যাওয়া শক্তিশালী কালবৈশাখী ঝড়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ঝড় ও বজ্রপাতে প্রাণহানির পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায়...

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন...

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুমাম কাদের

বিএনপির একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি...