মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধিঃ

মিথ্যা মামলা করায় এক নারী কারাগারে, আরেক নারীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি

বিশেষ সংবাদ

মিথ্যা মামলা করায় এক নারী কারাগারে, আরেক নারীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি। নওগাঁয় ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলায় তিন যুবককে ফাঁসানোর অভিযোগে মাবিয়া বেগম (৪৮) নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (১৫ নভেম্বর) বিকেলে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো: মেহেদী হাসান তালুকদার এর কোর্টে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে মাবিয়া বেগমকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

মোছা: মাবিয়া বেগম বদলগাছী উপজেলার চাপাডাল গ্রামের আসাদুল হাকিমের স্ত্রীর পক্ষে জামিন শুনানী করেন এ্যাডভোকেট শুভ্র সাহা। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলী এ্যাডভোকেট মো: মকবুল হোসেন।

- Advertisement -

বুধবার (১৫ নভেম্বর) একই আদালতে যৌন পীড়নের আরেক মিথ্যা মামলায় ৪ জন যুবককে ফাঁসানোর অভিযোগে নিগার সুলতানা ওরফে নাইচ (২৭) নামে আরেক নারীর বিরুদ্ধে আটকের নির্দেশ দেন বিচারক মো: মেহেদী হাসান তালুকদার। বদলগাছী উপজেলার শেরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে নিগার সুলতানা ।

মিথ্যা মামলা করায় আদালত সূত্রে জানা যায়, (২০১৯ সালের ২৪ নভেম্বর) বদলগাছী উপজেলার চাপাডাল গ্রামের গৃহবধূ মোছা: মাবিয়া বেগম একই গ্রামের তুহিন ও তহিদুলসহ ৩ জন যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে এ মামলায় পুলিশকে তদন্তের নির্দেশ দেয় কোর্ট। তদন্ত শেষে ঘটনাটির সত্যতা নেই বলে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী দরখাস্ত দাখিল করেন মোছা: মাবিয়া বেগম। এরপর ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় আদালত। ঘটনাটির সত্যতা রয়েছে বলে অনুসন্ধান পূর্বক প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। পরবর্তীতে এ মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে গত (১০ আগস্ট) অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় সকল আসামীকে খালাস প্রদান করে আদালত।

- Advertisement -

এরপর (১ অক্টোবর) মিথ্যা মামলায় মানসিক, শারীরিক ও আর্থিক ক্ষতি হওয়ার অভিযোগ এনে শিশু ও নারী নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর সতেরো ধারায় মাবিয়া বেগমসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা ভুক্তভোগীরা করেন। অভিযোগটি আমলে নিয়ে মিথ্যা মামলা দায়ের করায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত। আজ ওই মামলায় জামিনের প্রার্থনা করে আদালতে উপস্থিত হলে উভয় পক্ষের শুনানী শেষে মাবিয়া বেগমের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক মো: মেহেদী হাসান তালুকদার।

অপরদিকে, (২০১৯ সালের ২৪ আগস্ট) বদলগাছী উপজেলার শেরপুর গ্রামের মোছা: নিগার সুলতানা একই গ্রামের মো: সোহেল রানাসহ ৪ জন যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে এ মামলায় পুলিশকে তদন্তের নির্দেশ দেয় আদালত। তদন্ত শেষে ঘটনাটির সত্যতা নেই বলে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী দরখাস্ত দাখিল করেন নিগার সুলতানা। এরপর ঘটনাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করে আদালত। পরবর্তীতে সাক্ষ্যগ্রহন শেষে গত ২১ সেপ্টেম্বর অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় সকল আসামীকে খালাস প্রদান করে আদালত। এরপর আজ মিথ্যা মামলায় শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতি হওয়ার অভিযোগ এনে শিশু ও নারী নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর সতেরো ধারায় নিগার সুলতানাসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী শেরপুর গ্রামের মৃত ‍মো: আজিজুল হকের ছেলে মো: সোহেল রানা।

- Advertisement -

এ অভিযোগটি আমলে নিয়ে মিথ্যা মামলা দায়ের করায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত। আগামী ৩০ জানুয়ারীর মধ্যে আসামীদের গ্রেফতার পূর্বক এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বদলগাছী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন বিচারক মো. মেহেদী হাসান তালুকদার।

রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশলী এ্যাডভোকেট মো: মকবুল হোসেন জানান, ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করায় মোছা: মাবিয়া বেগম নামে এক নারীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক মো: মেহেদি হোসেন তালুকদার । যৌন পীড়নের আরেক মিথ্যা মামলায় মোছা: নিগার সুলতানার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে। মিথ্যা মামলায় সাধারন জনগন আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই যেকোনো মামলা গ্রহণের আগে অবশ্যই পুলিশ ও আইনজীবীদের বিষয়টি পর্যবেক্ষণ করা উচিত। সকলের যৌথ প্রচেষ্টা থাকলে সাধারণ মানুষদের মিথ্যা মামলায় আর হয়রানি হতে হবে না।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...