শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

কোম্পানীগঞ্জে রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, প্রেমিকসহ আটক ২

বিশেষ সংবাদ

কোম্পানীগঞ্জে রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। এ ঘটনায় প্রেমিকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোনে ডেকে নিয়ে এসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামিদের কারাগারে প্রেরণ করেছেন।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। শুক্রবার (১ ডিসেম্বর) এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আটকৃতরা হলেন, সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন শাহাব উদ্দিনের ছেলে আলাউদ্দিন ওরফে সুমন (২২) ও চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মো: মোশারফ হোসেন সোহাগ (২৫)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ওই তরুণী পেশায় একজন শিক্ষানবিশ চিকিৎসক। তার সঙ্গে বাড়ির পাশের একটি পোলর্ট্রি ফ্রাম খামারের শ্রমিক মো: সুমনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুমন মোবাইল ফোনে তাঁকে পোলর্ট্রি খামারে ডেকে নেয়।

তখন পাশের খামারের অপর শ্রমিক মোশারফ হোসেন সোহাগ তাদেরকে দেখে ফেলে। এরপর সোহাগ কৌশলে তরুণীর প্রেমিক সুমনের সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করে। অভিযোগ পেয়ে পুলিশ ওই রাতেই অভিযুক্ত দুই আসামিকে আটক করে।

কোম্পানীগঞ্জে রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই তরুণী।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আক্তার হোসেন বলেন, খবর পেয়ে রাতেই আসামিদের আটক করা হয়। তরুণীর মামলায় আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে বিচারক আসামিদের কারাগারে পাঠিয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...