সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জে বাবার ব্যবহারকৃত ককটেল বিস্ফোরণে মেয়ে আহত

বিশেষ সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বাবার মজুত করা ককটেল বিস্ফোরণে মেয়ে আহত হয়েছে। পরবর্তীতে মেয়ের বাবা আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে পরিবার নিয়ে আত্মগোপন হয়ে আহত মেয়েকে চিকিৎসা করাচ্ছেন।

বুধবার (০৩ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত শিশু বৃষ্টি খাতুন (১৪) সাতরশিয়া গ্রামের মো: আকুমুদ্দিন ওরফে আকুর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে আকুমুদ্দিন কয়েকটি ককটেল বাড়ির উঠানে শুকানোর জন্য রোদে রাখে। অসাবধানতা বশত তার মেয়ে বৃষ্টি ককটেলগুলো নাড়াচাড়া করার সময় সেগুলো বিস্ফোরিত হলে সে গুরুতর আহত হয়। এ ঘটনা ঘটার পর-পরই আকুমুদ্দিন ককটেলগুলো সরিয়ে ফেলেন।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মেয়েকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

আকুমুদ্দিনের স্বজনরা বলেছেন, রান্না ঘরের পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বৃষ্টি আহত হয়। তবে আহত শিশু বৃষ্টি ও তার পরিবারের লোকজন কোথায় সে ব্যাপারে তারা বলতে পারেনি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একজন নেতা দাবি করছেন, আকুমুদ্দিন ওরফে আকু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আকুমুদ্দিন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. মো: সামিল উদ্দিন আহম্মেদ শিমুলের সমর্থক।

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজ্জাদ হোসেন বলেন, নির্বাচনের সামনে ব্যাবহার করার জন্যই হয়ত এ ককটেলগুলো মজুদ করা হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শনের পর পড়ে থাকা ককটেলের আলামতগুলো আনা হয়েছে। আহত শিশুটির বাবা আকুমুদ্দিনকে খোঁজা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা...