অন্বেষণ ডেস্ক :

রাজধানীতে খতনা করাতে গিয়ে ৫ বছরের শিশু আয়ানের মৃত্যু

বিশেষ সংবাদ

রাজধানীতে খতনা করাতে গিয়ে ৫ বছরের শিশু আয়ানের মৃত্যু হয়েছে। রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা ৫ বছরের শিশু আয়ান মারা গেছে।

রবিবার (০৭ জানুয়ারি) রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সোমবার (০৮ জানুয়ারি) আয়ানের বাবা মো: শামীম আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিলো আয়ান। চিকিৎসকদের গাফিলতির কারণে আয়ানের মৃত্যু হয়েছে বলে দায়ী করেন তার বাবা শামীম আহমেদ।

তিনি আরও জানান, এতদিন হাসপাতালের চিকিৎসকরা আয়ানের মৃত্যুর বিষয়টি নিয়ে টালবাহানা করছিল। শেষে নির্বাচনের দিনকে টার্গেট করা হয়, যাতে গণমাধ্যমে এ বিষয়টি কম প্রচার হয়। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন মৃত আয়ানের বাবা শামীম আহমেদ।

জানা যায়, গত ৩১ ডিসেম্বর রাজধানীতে সুন্নতে খতনা করাতে আয়ানকে সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অভিভাবকরা। সেখানে অভিভাবকদের বিনা অনুমতিতে আয়ানকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে সুন্নতে খতনা করান কর্তব্যরত চিকিৎসক। খতনা শেষে আয়ানের জ্ঞান না ফিরলে তাকে সেখান থেকে গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।

আয়ানতে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয়। এর ৭ দিন পর গত সোমবার রাতে চিকিৎসকরা আয়ানকে মৃত ঘোষণা করেন।

গুলশান ইউনাইটেড হাসপাতালের নন-মেডিকেল ডিউটি ম্যানেজার মো: সানাউল্লাহ কবির জানান, প্রশাসন থেকে শুরু করে সকল ব্যবস্থপানা পুরো প্রক্রিয়াতেই দু’টি প্রতিষ্ঠান আলাদা।

এ ঘটনার তদন্ত করতে ৪টি সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১০ কার্যদিবসের মধ্যেই এ তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...