অন্বেষণ ডেস্ক :

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের সিন্দুক কেটে টাকা চুরি

বিশেষ সংবাদ

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে ৯ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যা দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লী মঙ্গলহাট এলাকায় এ ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা ছাদ দিয়ে ব্যাংকে ঢুকে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে এবং সিন্দুক কেটে টাকাগুলো নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাট এলাকায় ১টি দোতলা বাড়ির নিচতলায় এনআরবিসি ব্যাংকের উপশাখা। ব্যাংকের অপর পাশে এসকেএস এনজিও অফিস। শনিবার (২৭ জানুয়ারি) সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়ির মালিক ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেন।

পুলিশ জানান, ব্যাংকের ওই শাখায় ভল্ট, সিসি ক্যামেরা এবং কোনো নিরাপত্তাকর্মী নেই। দুর্বৃত্তরা ভেতরের ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ও ব্যাংকের সিন্দুক কেটে টাকাগুলো নিয়ে যায়। ব্যাংকের বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এনআরবিসি ব্যাংকের উপশাখার এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে কাজ শেষ করে ৯ লক্ষাধিক টাকা সিন্দুকে রেখে চলে যান। শনিবার সকালে শুনতে পান দুর্বৃত্তরা ব্যাংকের সিন্দুক কেটে সব টাকা নিয়ে গেছে।

বগুড়ায় এনআরবিসি ব্যাংকে চুরির বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইহান ওলিউল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছাদ দিয়ে ব্যাংকে ঢোকে এবং সিন্দুক রাখা রুমের দরজার হ্যাজবোল্ট ভেঙে ফেলে। এরপর রুমে ঢুকে সিন্দুক কেটে ৯ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। সদর থানায় এ মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...