অন্বেষণ ডেস্ক :

ভারতে ঘুষ গ্রহণের সময় টাকাসহ ধরা পড়লেন নারী সরকারি কর্মকর্তা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ভারতে ঘুষ গ্রহণের সময় টাকাসহ হাতেনাতে ধরা পড়লেন দেশটির এক নারী সরকারি কর্মকর্তা। দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) কাছে ধরা পড়ার পরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) তেলেঙ্গানার আদিবাসী কল্যাণ প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী কে জগা জ্যোতিকে ঘুষ নেওয়ার সময় ৮৪ হাজার রুপিসহ হাতেনাতে আটক করা হয়েছে।

জানা যায়, তেলেঙ্গানার ওই নারী সরকারি কর্মকর্তা অফিসের একটি কাজ করে দেওয়ার বিনিময়ে ঘুষ দাবি করেছিলেন। এ বিষয়ে স্থানীয় দুর্নীতি দমন ব্যুরোতে অভিযোগ করেন ভুক্তভোগী। এরপরে অভিযুক্ত সরকারি কর্মকর্তাকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতে এসিবি।

ফেনোলফথালিন হলো ১টি রাসায়নিক যৌগ পদার্থ, যা ভেঙে যাওয়ার পর গোলাপী রঙ ধারণ করে। এ যৌগ পদার্থটি ঘুষগ্রহীতাদের ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

যখন কেউ এই ফেনোলফথালিন মেশানো নোট বা নথিগুলো স্পর্শ করেন, তখন ওই রাসায়নিক তাদের হাতে লেগে যায়। এর সঙ্গে অন্য আরেকটি রাসায়নিক মেশালেই গোলাপী রঙ স্পষ্ট হয়ে ওঠে।

কে জগা জ্যোতির ডান হাতের আঙ্গুলে ফেনোলফথালিন পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া যায়। হাতেনাতে ধরা পড়ার পর তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতে ঘুষ গ্রহণের এক নারী সরকারি কর্মকর্তা ধরা পড়ার বিষয়ে দুর্নীতি দমন ব্যুরো জানিয়েছে, সরকারি কর্মকর্তা জ্যোতি অযৌক্তিক সুবিধা লাভের লক্ষ্যে দায়িত্ব পালনে অনুপযুক্ত এবং অসাধু পন্থা অবলম্বন করেছেন। আটকের সময় তার কাছ থেকে ঘুষের ৮৪ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে হেফাজতে রয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার নামে কারো ব্যক্তিগত চরিত্র...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার বসেছে এই ঐতিহ্যবাহী মেলা।...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি কোনোভাবেই শোভনীয়...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী।...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে)...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয়...