অন্বেষণ ডেস্ক :

নোয়াখালীতে বিকাশ প্রতারক আটক

বিশেষ সংবাদ

নোয়াখালীতে বিকাশ ও নগদ একাউন্টযুক্ত অ্যাকটিভ সিম, নগদ অর্থ, মোবাইল ফোনের সরঞ্জামসহ দুইজনকে আটক থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ ১৪ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন ৯টি, মোবাইল ফোনের বক্স ৭টি, এনআইডি কার্ড ৫টি, খালি সিমের প্যাকেট ৪৪টি, ২৫টি অ্যাকটিভ সিমকার্ড জব্দ করা হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) তাদের একজনকে রাজধানীর নিউমার্কেট হাতির পোল এলাকা থেকে এবং অন্যজনকে নোয়াখালীর হাতিয়া থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার মৃত গাদু মো: মুন্সির ছেলে মো: আলী হাসান লিটন (৩৮) ও নোয়াখালী হাতিয়া উপজেলার মৃত আবদুল খালেকের ছেলে মো: শামীম উদ্দিন (৩০)।

জানা গেছে, প্রতরক চক্র ভুক্তভোগী মো: শাহাদাত হোসেনের কাছ থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণামূলকভাবে ওটিপি কোড সংগ্রহ করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বে-আইনি প্রবেশ করে। এরপর প্রতারক চক্র পরস্পরের যোগসাজসে চৌমুহনী শাখা নোয়াখালী থেকে বিভিন্ন ধাপে (বিকাশ/নগদ/রকেট/উপায় একাউন্টের মাধ্যমে) ৪ লাখ ১৯ হাজার ৮০০ টাকা আত্মসাৎ করে।

এছাড়াও অজ্ঞাতনামা আরেকটি প্রতারক চক্র একই উপায়ে মধুসুদন সাহার কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা, ডা. জেরিম আঞ্জুম ইমার কাছ থেকে ৮০ হাজার টাকা, মো: শহিদুল ইসলামের কাছ থেকে ৩ লাখ টাকা, তাসফিনুল হকের কাছ থেকে ৬১ হাজার টাকা আত্মসাত করে পালিয়ে যায়।

নোয়াখালীতে বিকাশ প্রতারক আটক এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল ইসলাম জানান, ‘প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিল। এ ঘটনায় স্থানীয় এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা তাদের আটক করতে সক্ষম হই। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...