অন্বেষণ ডেস্ক :

ভারতে কোটি টাকার স্বর্ণের বার পাচারের সময় যুবক গ্রেফতার

বিশেষ সংবাদ

ভারতে কোটি টাকার স্বর্ণের বার পাচারের সময় মো: আল মামুন মণ্ডল (২৮) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যুবকের কোমর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৩ লাখ টাকা।

শুক্রবার (০৮ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি সীমান্তের সুলতানপুর এলাকার নাস্তিপুর গ্রাম থেকে এ স্বর্ণের বারসহ তাকে গ্রেফতার উদ্ধার করে। এ সময় ১টি বাইসাইকেল এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার আল মামুন মণ্ডল দামুড়হুদা উপজেলার দর্শনা ঝাঁঝাডাঙ্গা গ্রামের মো: মুজিবর মণ্ডলের ছেলে।

ভারতে কোটি টাকার স্বর্ণের বার পাচারের বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা সীমান্তের ৭৮/৮ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় দর্শনা থেকে বাইসাইকেলে ওই যুবক সীমান্তের নাস্তিপুর এলাকার দিকে যাচ্ছিলো।

বিজিবি টহল দল ওই যুবককে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেন। কিন্তু বিজিবি টহল দলকে দেখে বাইসাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই যুবকের কোমরে স্কচটেপ দিয়ে পেচানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ওই স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩ লাখ টাকা। এ ঘটনায় আটক আল মামুনের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়। উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণের ভিত্তিতে চিকিৎসকেরা...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করেন, ঠিক তেমনি জাতীয় সংসদেও স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করেন, ঠিক তেমনি...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১...