আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধের দাবি

আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি মো: নুরুল হক নুর। তিনি জানান, ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে।
সাম্প্রতিক বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে নুরুল হক নুর এ দাবি জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গণঅধিকার পরিষদ কিছু প্রস্তাবনা দিয়েছে।
দেশের সকল জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) ও উপজেলা/থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ করতে বলা হয়েছে। স্বরাষ্ট্র সচিব মো: জাহাঙ্গীর আলম, বিভাগীয় ডিআইজিসহ দাবাজ কর্মকর্তাদের চাকরিচ্যুত করে দুর্নীতি, দুর্বৃত্তায়নের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনাতে হবে।
চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে তিনি জানান, পাসপোর্ট ও ইমিগ্রেশনসহ পুলিশের সর্বস্তরের ঘুষ-দুর্নীতি দমন করে জনবান্ধন পুলিশি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে কোনো অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠলে ১ মাসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নুর আরও জানান, বৈধ অস্ত্র জমা নেওয়াসহ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা খুবই জরুরি। বিভিন্ন সময় অন্যায়ভাবে চাকরিচ্যুতদের আবার চাকরি ফিরিয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী নতুন পুলিশ সদস্যদের নিয়োগ দিতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

