আগামী নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোছার নির্বাচন: অতিরিক্ত আইজিপি

আগামী জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছে দেয়ার নির্বাচন বলে মন্তব্য করেছেন পুলিশের পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ।
রোববার (২২ জুন) টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৫তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অতিরিক্ত আইজিপি মোহাম্মদ খালেদ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোথায় ভুল ছিল। সেই পরিপ্রেক্ষিতে ৫ আগস্টের পর পুলিশ বাহিনীতে কর্মবিরতিও দেখা যায়। তবে দায়িত্ব নেওয়ার পর আমরা নতুনভাবে কার্যক্রম শুরু করেছি।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য একটা বড় সুযোগ। এই নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই, পুলিশ বাহিনী কলঙ্ক নয়, গর্বের প্রতীক।”
নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশে অতিরিক্ত আইজিপি বলেন, “পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের অনেক ভুল ধারণা আছে। এই ধারণা বদলাতে হবে কাজের মধ্য দিয়ে। মানুষের আস্থা অর্জন করতে হলে আপনাদের পেশাদারিত্বই বড় হাতিয়ার।”
তিনি জানান, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে এখন আরও আধুনিক ও দক্ষ করে তোলা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমান্ড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, এবং টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
কুচকাওয়াজে অংশ নেন ৮১৭ জন নতুন পুলিশ সদস্য।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

