দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে পাঁচজনকে বাংলাদেশে পাঠানোর (পুশইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই প্রচেষ্টা নজরে আসতেই বিজিবি সদস্যরা বাধা প্রদান করেন।
পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ এবং একজন শিশু রয়েছে।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দর্শনা সীমান্তের ৭৬/৪-এস পিলারের কাছে অবস্থিত সীমান্ত গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা ওই পাঁচজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিক বিজিবি সদস্যদের নজরে এলে তারা কঠোর অবস্থান নিয়ে বাধা দেন। এ সময় বিজিবির অনড় অবস্থানের মুখে ওই ব্যক্তিদের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করতে বাধ্য করা হয়। পরে বিএসএফ সদস্যরা তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান বৃহস্পতিবার বিকেল ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি আরও জানায়, এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দর্শনা সীমান্তে বিজিবির টহল ও নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার শেরপুর মহাসড়কে নির্মাণ সামগ্রীর স্তুপে চাপা পড়ছে নিরাপত্তা

শেরপুরে জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শেরপুরের ৮১ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

পরিবেশের টেকসই উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান মাহদী আমিনের

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

বগুড়ায় শহীদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

