বগুড়ায় শহীদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বিএনপির অঙ্গ সংগঠন কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’। সোমবার (২১ জুলাই) দুপুরে শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এই কর্মসূচির উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ও রংপুর বিভাগের বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ফলদ, বনজ ও ওষুধি প্রজাতির শতাধিক গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন, ‘গণতন্ত্র আজ হুমকির মুখে, তেমনি পরিবেশও বিপন্ন। তাই গণতন্ত্র রক্ষার লড়াইয়ের পাশাপাশি আমাদের সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। অন্তত একজন কর্মী একটি করে গাছ লাগালে তা হবে প্রকৃতির জন্য এক বড় অবদান।’
বিশেষ অতিথি কালাম আজাদ বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে এবং পরিবেশ রক্ষায় সারাদেশে ১০ লাখ গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচি তারই অংশ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সীসহ স্থানীয় নেতাকর্মীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

