ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন ইসলামি বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী। একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এ ঘটনায় সমালোচনা করে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ওয়াজের ভিডিওতে তাহেরী বলেন, সাতক্ষীরার ঘটনায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বলেন, “ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা।”

বক্তব্যে তিনি আরও বলেন, কোনো ঘটনা ঘটলেই সেটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করা কিংবা পরে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়। তার দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা প্রয়োজন।
তাহেরী বলেন, “প্রশাসনের কাছে আমার আহ্বান, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করুন। সত্য সামনে আসুক।”
এ সময় তিনি আরও বলেন, যারা এসব ঘটনায় জড়িত তাদের বিষয়ে মানুষকে সতর্ক হওয়া উচিত। তার ভাষ্য, ধর্মের কথা বললেও অনেকের আচরণে তার প্রতিফলন দেখা যায় না।
নির্বাচনী প্রচারণার প্রসঙ্গ টেনে গিয়াস উদ্দিন তাহেরী বলেন, গাজী নজরুল ইসলাম নির্বাচনের সময় পর্দার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচারণা চালিয়েছিলেন। তিনি এ নিয়েও প্রশ্ন তোলেন।
এর আগে, গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ ঘটনায় প্রকৃত তথ্য যাচাই করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেল। সাতক্ষীরা জেলা জামায়াতও বিষয়টি তদন্তের কথা জানিয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

