বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

বাংলাদেশের ই-পাসপোর্টের নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন নকশার জলছাপে যুক্ত করা হয়েছে
শিরোনামে একটি নতুন উপস্থাপন, যেখানে স্থান পেয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ, উত্তরার আজমপুরের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের প্রতীকী ছবি। একই সঙ্গে নতুন ই-পাসপোর্টে আবারও সংযোজন করা হয়েছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ।

রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ পরিবর্তনের বিষয়টি জানানো হয়। মন্ত্রণালয়ের বহির্গমন-৪ শাখার উপসচিব মোহাম্মদ নুরুজ্জামানের সই করা আদেশে বলা হয়েছে, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান জলছাপগুলো পুনর্বিন্যাস, সংশোধন ও সম্প্রসারণের
নতুন নকশা চূড়ান্ত করা হয়েছে।
নতুন সংযোজিত জলছাপে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’কে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এতে দুই হাত প্রসারিত অবস্থায় শহীদ আবু সাঈদের প্রতীকী ছবি, পানি হাতে দাঁড়িয়ে থাকা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরিহিত শহীদ ওয়াসিম আকরামের প্রতীকী ছবি একসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরিবর্তিত নকশায় শুধু নতুন জলছাপই নয়, সব ধর্মের প্রতীকও সংযোজন করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ইস্যু হওয়া সব নতুন ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে এটি পুনর্বহালের দাবি ওঠে। নতুন সিদ্ধান্তের ফলে ভবিষ্যতের সব ই-পাসপোর্টে আবারও এই শব্দবন্ধ ব্যবহার করা হবে।
নতুন ই-পাসপোর্টের জলছাপে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও সংস্কৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদর্শন স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজারের সমুদ্রসৈকত, টাঙ্গুয়ার হাওর, জাতীয় মাছ ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, পানাম নগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’।
অন্যদিকে নতুন নকশা থেকে কয়েকটি পূর্ববর্তী জলছাপ বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মুজিবনগর সরকারের স্মৃতিসৌধ।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নকশার জলছাপ ও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ধাপে ধাপে নতুন ই-পাসপোর্টে সংযোজন করা হবে। বর্তমানে ব্যবহৃত পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন বা জটিলতা থাকছে না। মেয়াদ শেষে নবায়নের সময় তারা সংশোধিত নকশার নতুন পাসপোর্ট পাবেন। ৪৮ ও ৬৪ পৃষ্ঠার নতুন সব ই-পাসপোর্টেই এই পরিবর্তিত জলছাপ ব্যবহার করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

